1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁ পৌরসভা আওয়ামী লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩
  • ১৮৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা আওয়ামীলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সোনারগাঁ পৌরসভা মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, স্বাচিপের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, আওয়ামীলীগ নেতা গাজী মুজিবুর রহমান।

সোনারগাঁ পৌরসভা আওয়ামীলীগের সভাপতি তৈয়বুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য মাহফুজুর রহমান কালাম, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাবেক ঢাকা কলেজের সভাপতি ছগির আহমেদ, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ নেত্রী নাসরিন সুলতানা ঝরা, যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার,পৌরসভা আওয়ামীলীগ নেতা কবির আহমেদ,সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল মাহামুদ, সাবেক ছাত্রনেতা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মামুন আহমেদ রাশেদ, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক ফয়জুল হাসান বাবু, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ হোসাইন, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আসিফ আহমেদ আনিস প্রমুখ।

এসময় সোনারগাঁ উপজেলা ও সোনারগাঁ পৌরসভা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park