1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পরিচ্ছন্ন সোনারগাঁ গড়তে রাস্তাঘাট পরিস্কার করছে স্বেচ্ছাসেবী তরুণরা

  • আপডেট : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩
  • ১৯৪ বার পঠিত

নিউজ ডেস্ক:

“এই শহর আমার, এই দেশ আমার, এই দেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব ও আমার” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সোনারগাঁওয়ের ব্যস্ততম মোগরাপাড়া চৌরাস্তা এলাকার রাস্তাঘাট পরিস্কার করছে বিডি ক্লিন সোনারগাঁওয়ের স্বেচ্ছাসেবী তরুণরা।

শুক্রবার (২০ জানুয়ারি ) সকাল ৯ টায় উপজেলার চৌরাস্তার ফুটওভার ব্রিজ এলাকার প্রায় ২ কিলোমিটার জায়গায় পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন সোনারগাঁওয়ের অর্ধশত সদস্য।

পরিচ্ছন্ন সোনারগাঁও গড়ার এই কার্যক্রম সম্পর্কে বিডি ক্লিন সোনারগাঁওয়ের সমন্বয়ক সাংবাদিক কামরুজ্জামান রানা বলেন, আমরা নিজের দেশের প্রতি সবার দায়িত্ববোধ জাগ্রত করার পাশাপাশি চারপাশ পরিচ্ছন্ন রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করছি। সবার সচেতনতা বৃদ্ধির মধ্য দিয়েই সোনারগাঁ তথা পুরো বাংলাদেশ পরিচ্ছন্ন দেশ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, আমরা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে স্বেচ্ছাসেবী হিসেবে প্রতি শুক্রবার সোনারগাঁওয়ের বিভিন্ন এলাকায় ৩ বছর যাবত এই কার্যক্রম পরিচালনা করে আসছি।

এসময় বিডি ক্লিন সোনারগাঁওয়ের সহ-সমন্বয়ক আরিফুল ইসলাম, আইটি এন্ড মিডিয়া সমন্বয়ক সাবিতুল হক সিফাত, লজিস্টিক সমন্বয়ক মারুফুল ইসলাম সহ অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park