1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩
  • ৮১৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) বিকালে উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল হক মাস্টারের সভাপতিত্বে, অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল-কায়সার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সঞ্চালনা করেন মাহবুব খান ও আব্দুল মান্নান মেম্বার।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ডাক্তার আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, কাঁচপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ ওমর, সাবেক নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা,সাবেক ছাত্রনেতা ও সোনারগাঁ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মামুন আহমেদ রাশেদ, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আসিফ আহমেদ আনিস প্রমুখ।
এসময় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park