1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে নির্মাণাধীন ফুটওভার ব্রীজ দ্বিমুখী সিড়ি নির্মানের দাবিতে মানববন্ধন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩
  • ২৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়নের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে হাজী আহসান উল্লাহ সুপার মার্কেট, সদর আলী বেপারী বাজার মাছের আড়ৎসহ অন্যান্য বাজার কমিটির সদস্যবৃন্দ ও এলাকাবাসী মানববন্ধন করেছে।

সড়ক ও জনপথ এর ভুল পরিকল্পনায় এর সুফল নিয়ে সন্দিহান এলাকাবাসীর। ওভারব্রীজটি নির্মানে দ্বিমুখী সিড়ির পরিবর্তে একমুখী করায় জনদূর্ভোগ বাড়ার আশংকা করছে পথচারীরা।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ফুটওভার ব্রীজে একমূখী সিড়ি দেয়ার প্রতিবাদে শতশত ব্যবসায়ী ও এলাকাবাসী মানববন্ধনে অংশ নেয়। তারা ফুট-ওভার ব্রীজের দ্বিমুখী সিড়ির দাবী জানিয়ে বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। একমুখী সিড়ি দেয়ার কারনে মানুষের চলাচলে যেমন ভোগান্তি হবে তেমনি অন্যান্য বাজারের বিপরীতে অপর পাশের বাজারের বেচাকেনায়ও ব্যাঘাত ঘটবে।

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নারায়ণগঞ্জ শিমরাইল উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল হোসেন বলেন, পরিকল্পনায় একমুখি সিড়ি থাকায় এভাবেই কাজ শুরু করা হয়েছে তবে প্রয়োজনে বাড়ানো যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park