1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নতুন কমিটি

  • আপডেট : বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩
  • ৩৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

১৯৭৬ সালের ২৬ সেপ্টেম্বর গঠিত বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার জন্য নতুন কমিটি ঘোষণা করেছে। নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. বিল্লাল হোসেন বেপারী ও সাধারণ সম্পাদক করা হয়েছে মোহাম্মদ মহসিনকে।

বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফালগুনী হামিদ ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান স্বাক্ষরিত কমিটিতে সোনারগাঁ উপজেলার জন্য ৩১ সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে নবগঠিত কমিটির সভাপতি মো.বিল্লাল হোসেন বেপারী বলেন, নবগঠিত এই কমিটি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে বঙ্গবন্ধুকন্যার এগিয়ে যাবার পথকে নিরবচ্ছিন্ন করতে ভূমিকা রাখবে।

বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার, জনগণের ভোট ও ভাতের অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ১৯৭৬ সালের ২৬ সেপ্টেম্বর চলচ্চিত্রকার আলমগীর কুমকুম, চিত্রনায়িকা কবরী, চিত্রনায়ক আলমগীরের নেতৃত্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গঠিত হয়।

১৯৭৮ সালে সাংস্কৃতিক জোট সংগঠনের কর্মীরা প্রথম রাজপথে আন্দোলন-সংগ্রাম শুরু করেন। সারাহ বেগম কবরী সে সময় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park