1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে রাস্তা বন্ধ না করার দাবিতে এলাকাবাসী মানববন্ধন

  • আপডেট : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩
  • ১৯৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জনগুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ না করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সকালে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সামনে ১নং গেইটে রাস্তা বন্ধ না করা দাবীতে এ মানববন্ধন কর্মসূচীর পালন করা হয়।
লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিধি বৃদ্ধি করার লক্ষ্যে ঐতিহাসিক পানাম নগরের সাথে সংযুক্ত বাগমুছার রাস্তাটি বন্ধ করে দেওয়ার জন্য সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এক আদেশ প্রদান করেন। সেই আদেশ পেয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে এবং এলাকার প্রায় তিন হাজার জনবসতি স্থায়ী লোকজন ও স্কুল, মাদ্রাসায় পড়–য়া সকল ছাত্রছাত্রী অভিভাবকসহ আদমপুর, পানাম নগর, বাগমুছা, খাগুটিয়া লাহাপাড়া, কৃঞ্চপুরা ৫/৬ টি গ্রামের যাতায়াতকৃত সকল জনসাধারন একত্রিত হয়ে এই মানববন্ধনের ডাক দেন। মানববন্ধনে এলাকার সর্বস্তরের জনগণ অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য শেখ ফরিদ, ঝুনু বাদল, সমর সরকার, সমাজ সেবক মোতালিব হোসেন স্বপন, সোনারগাঁ পৌরসভার সাবেক কাউন্সিলর জাহেদা আকতার মনি, সাবেক কমিশনার আমির হোসেন, পৌরসভার যুবলীগ সভাপতি আসাদুল ইসলাম আসাদ, সোনারগাঁ পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি হুমায়ন কবীর মোল্লা খোকন, উদয়ন কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ পারভেজ, ইঞ্জিনিয়ার মোঃ মহিউদ্দীন, আদমপুর বাজার সমিতির সহ-সভাপতি আশরাফুল ইসলাম মোল্লা, সমাজ সেবক  আনোয়ার হোসেন, রজ্জব আলী, মোহাম্মদ আলী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের সকলের দাবী এই রাস্তাটি বন্ধ না করে অন্যভাবে এর ব্যবস্থা করতে পারলে জনগণ উপকৃত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের রাস্তা বন্ধ না করে, মানুষ যাহাতে কোন কষ্ট না পায় সে দিকে খেয়াল রেখে কাজ করতে। মানববন্ধনে এলাকাবাসী এই রাস্তা দিয়ে এলাকার সকল জনগনের যাতায়াত বিধায় রাস্তাটি বন্ধ না করার জন্য অনুরোধ করেন। এলাকাবাসী বলেন, ইতিপূর্বে এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন দপ্তর বরাবরে চিঠি পাঠিয়েছেন এবং সংস্কৃতি মন্ত্রণালয়েও চিঠি  অবহিত করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park