1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

  • আপডেট : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩
  • ২৫৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদি এলাকার ৯৯৯ থেকে খবর পেয়ে যুবকের লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। মঙ্গলবার সকালে হামছাদীর বিল থেকে এ লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।
নিহত যুবক উপজেলার সনমান্দি পূর্ব পাড়া গ্রামের জাকারিয়া মিয়ার ছেলে আল আমিন। গত শুক্রবার থেকে সে নিখোঁজ হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ জানান, সকালে ৯৯৯ নাম্বার থেকে অজ্ঞাত লাশের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর ওই লাশের পরিচয় শনাক্ত হয়। ধারণা করা হচ্ছে ৪দিন আগে দূর্বত্তরা ওই যুবককে হত্যা করে জমির ঘাসের নিচে লুকিয়ে রাখে। গতকাল মঙ্গলবার সকালে এলাকাবাসী লাশের দূর্গন্ধ পেয়ে ৯৯৯ এ খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park