1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে স্কুল-কলেজের আশেপাশে বখাটে পেলেই গ্রেফতার

  • আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩
  • ১৭৭ বার পঠিত

নিউজ ডেস্ক:

অপরাধমূলক কর্মকাণ্ড রোধে ও গণসচেনতা তৈরিতে ব্যতিক্রমী এক উদ্যােগ নিয়েছে সোনারগাঁ থানা পুলিশ। এখন থেকে স্কুল-কলেজ ও মাদ্রাসা আশেপাশে বখাটে পেলেই গ্রেফতার করা হবে সতর্ক করে দিয়েছে পুলিশ।

বুধবার (১১ ডিসেম্বর) সোনারগাঁ থানা পুলিশের ফেসবুক পেজে এ-সংক্রান্ত এক সতর্ক বার্তা দেখা গেছে। সতর্ক বার্তায় লেখা রয়েছে, স্কুল-কলেজ ও মাদ্রাসা চলাকালীন বা ছুটি হওয়ার সময়ে যেকোনো স্কুলের আশেপাশে ও আশেপাশের দোকানে আড্ডা দেওয়া এবং অহেতুক ঘোরাফেরা সম্পূর্ণ নিষেধ। ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার জন্য আজ থেকে যদি কোনো স্কুল-কলেজ বা মাদ্রাসার সামনে বখাটে ছেলে পাওয়া যায় তাহলে তাদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, বখাটেদের অপরাধমূলক কর্মকাণ্ড- প্রতিরোধে এমন উদ্যােগ নেওয়া হয়েছে। প্রয়োজনে উপজেলার প্রতিটি স্কুলে সতর্কতামূলক ক্যাম্পেইন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park