1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রেস্টুরেন্ট ও মিষ্টির কারখানাকে লাখ টাকা জরিমানা

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩
  • ৩৫২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের অবৈধভাবে গ্যাস ব্যবহার করে ব্যবসা করার অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের যৌথ অভিযানে সিকদার ডাইন নামের একটি রেষ্টুরেন্ট ও দুটি মিষ্টি তৈরির কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম। এসময় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে ব্যবসা পরিচালনা করায় সিকদার ডাইন রেষ্টুরেন্টকে ৩০ হাজার, আদি মিষ্টি ভুবনকে ৫০ হাজার, রসের হাড়িকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচলনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোনারগাঁ উপজেলা সহকারী কমিশার (ভূমি) মো.ইব্রাহিম বলেন, দীর্ঘদিন ধরে  এসব কারখানা ও রেষ্টুরেন্ট অবৈধভাবে গ্যাস ব্যবহার করে প্রতি মাসে  লাখ লাখ টাকার সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছেন। ঘটনার সত্যতা পেয়ে প্রতিষ্ঠানগুলোকে ভ্রাম্যমান আদালত পরিচলনা করে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি তিন প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
সিকদার ডাইন রেষ্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক মামুন শিকদার বলেন, তিনি প্রতিষ্ঠানে ছিলেন না। তাদের প্রতিষ্ঠানে কোন অবৈধ গ্যাস সংযোগ নেই। তারা গ্যাস সিলেন্ডার ব্যবহার করেন। জরিমানার বিষয়ে তিনি ভুল বোঝাবুঝি হয়েছে বলে দাবি করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে তিতাস গ্যাসের সোনারগাঁ আঞ্চলিক কার্যালয়ের উপ মহা-ব্যবস্থাপক সুরুজ আলম, মেঘনাঘাট জোনাল অফিসের ব্যবস্থাপক মনিরুজ্জামানসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park