1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

নারায়ণগঞ্জ ০৭০৯’ সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩
  • ১৮৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জে ৩০০ শীতার্তদের মাঝে কম্বল ও  শীতবস্ত্র বিতরণ করেছে অরাজনৈতিক সংগঠন “নারায়ণগঞ্জ ০৭০৯ বাংলাদেশ গ্রুপ”। মঙ্গলবার ( ১০ জানুয়ারি) দিবাগত রাতে শহরের বিভিন্ন স্থানের অসহায় ও মাদ্রাসার এতিমদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের সদস্যরা শহরের চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণ, ডনচেম্বার, খানপুর এলাকা সহ আশেপাশের এলাকার অসহায়, পথশিশু, রিকশা চালক, দিনমজুরদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছে। এছাড়া শহরের মাসদাইর এলাকার দারুল উলুম মহিউস সুন্নাহ নামে একটি মাদ্রাসার এতিমখানায় কম্বল বিতরণ করা হয়েছে।
সংগঠনের সমন্বয়ক মনিরুল ইসলাম মনি বলেন, আমরা “নারায়ণগঞ্জ ০৭০৯ বাংলাদেশ ‘ গ্রুপের বন্ধুরা মিলে ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে অসহায় শীতার্তদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি। এই শীতে অসহায় -দরিদ্ররা যাতে কষ্ট না পায়, সেই লক্ষ্যে আমরা টাকা জমিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। ৩০০ শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছি। শহরের বিভিন্ন এলাকার অসহায়- দরিদ্র সহ মাসদাইর এলাকার দারুল উলুম মহিউস সুন্নাহ মাদ্রাসার এতিমদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য রিপন সিকদার, রিয়াজ মিয়া, সেলিম সরকার, আরিফ হোসাইন কনক, আতিক হাসান, আতিক শাহীন, ফারজানা মৌ, জাকিয়া, সরোয়ার আলম, ইঞ্জিনিয়ার সবুজ, আশরাফুল, শামীমা সুলতানা সিমা, স্বর্ণা, শেফা জাহান, রায়হান, আরিফ, মোশারফ, ইকরা মনি, জানে আলম, সুমন, আসাদুজ্জামান, রায়হান, সাইফুল, মনু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park