1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে রতনপুর ইনসানিয়া মডেল স্কুলের শুভ উদ্বোধন ও বই বিতরণ

  • আপডেট : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩
  • ২৫৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০২৩ সালের ১লা জানুয়ারি রবিবার সকালে রতনপুর গ্রামের হাজ্বী আব্দুল জলিলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের ০৭ নং ওয়ার্ডের সুযোগ্য মেম্বার হাজ্বী মো: মোশারফ হোসেন।
স্কুলের প্রধান শিক্ষক রাকিব এর পরিচালনায় উদ্বোধক ছিলেন মোঃ ফারুক হোসেন শুভ্র , নবী হোসেন ও মারিয়া আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মো: আলমগির হোসেন,সাবেক সাধারণ সম্পাদক সোনারগাঁ উপজেলা শ্রমিক লীগ, মো: আনোয়ার হোসেন,সভাপতি রতনপুর নুর জামে মসজিদ, সোহরাব হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত করেন হাফেজ মাওলানা মো: ফয়সাল।
এসময় সভার সভাপতি হাজী আব্দুল জলিল বলেন, শিক্ষা মানুষকে সমৃদ্ধ করে; কিন্তু শিক্ষার মাধ্যমে আমরা যদি শিক্ষার্থীদের ভেতরের চিন্তাশক্তিকে বের করে আনতে না পারি, তাদের মননশক্তি ও সুপ্ত প্রতিভা বিকাশে সহায়ক না হতে পারি তা হলে সে শিক্ষার কোনো মূল্য নেই।
আমরা অনেক সময় শিক্ষাকে কঠিন করে ফেলার কারণে কোমলমতি শিশুরা এটিকে একটি শাস্তিস্বরূপ ধরে নেয়, যা কখনই কাম্য নয়। শিক্ষাকে আনন্দ উপভোগ করার মাধ্যমে আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে। আগামী প্রজন্ম যাতে সঠিক ইতিহাস জানতে পারে, সঠিক শিক্ষাগ্রহণ করতে পারে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারে সেই শিক্ষাটা শিশুকাল থেকেই দিতে হবে।
টিকে থাকতে হলে জীবনের প্রতিটি মুহূর্তে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। চ্যালেঞ্জের মাধ্যমে নিজের যোগ্যতা তুলে ধরতে হবে তা হলে সফল হওয়া সম্ভব। যে কোনো কাজের জন্য শিক্ষা এবং মেধার ও দক্ষতা সমন্বয় নৈতিক নেতৃত্বের মাধ্যমে সফলতা অর্জন করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park