1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে ফুটবল ডিগবার ও হারিয়ে যেতে বসা কাবাডি খেলা অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ১৭৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

“মাদক ছাড়ো খেলা ধরো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভায় দত্তপাড়া ব্রাদার্স ক্লাবের উদ্যোগে সোনারগাঁও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শুক্রবার রাতে ফুটবল ডিগবার ও বাংলাদেশের জাতীয় কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে। দেশ থেকে হাড়িয়ে যেতে বসা কাবাডি খেলা উপভোগ করতে আশপাশের এলাকা থেকে শতশত মানুষ এসে খেলা উপভোগ করে এবং এতো সুন্দর আয়োজনের জন্য দত্তপাড়া ব্রাদার্স ক্লাবকে ধন্যবাদ জানান।
খেলাশেষে ফুটবল ডিগবার রানার্স আপদের ১৫ হাজার ও চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার টাকা, অপরদিকে কাডাডি খেলায় একইভাবে ১৫ হাজার ও ৩০ হাজার টাকা করে পুরস্কৃত করা হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সাদিকুর রহমান সেন্টু। বিশেষ অতিথি ছিলেন, আনন্দ টিভির সাংবাদিক মাজহারুল ইসলাম, বাংলাদেশ সময় পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি দীপন সরকার ও ঢাকা টাইমস’র ইমরান হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে সোনারগাঁ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সাদিকুর রহমান সেন্টু বলেন, খেলাধুলা মানুষকে বিভিন্ন রকমের খারাপ কাজ থেকে বিরত রাখে। তোমাদের এই আয়োজনে আমি মুগ্ধ, আমি সবসময় তোমাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।
শীতের রাতে সুন্দর এই খেলার আয়োজনে দত্তপাড়া ব্রাদার্স ক্লাবের সদস্য মিজানুর রহমান, আইয়ুব হোসেন, মোহাম্মদ রাসেল ও ইস্রাফিল বলেন, দীর্ঘদিন পরে হলেও আমরা এ খেলার আয়োজন করতে পেরেছি। তারা জানায়, বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি, যা আমাদের দেশ থেকে হাড়িয়ে যাচ্ছে।
মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে ফুটবল, ক্রিকেট ও অন্যান্য খেলার পাশাপাশি কাবাডি খেলাকে প্রাধান্য দিয়েই ভবিষ্যতে আরো সুন্দর আয়োজন করার অঙ্গীকার ব্যক্ত করেন দত্তপাড়া ব্রাদার্স ক্লাবের এই সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park