1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বিএনপির নৈরাজ্য’র বিরুদ্ধে ডাঃ বিরু’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল

  • আপডেট : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ২১৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

জামাত-বিএনপির দেশবিরোধী সন্ত্রাস, ধ্বংসাত্মক কার্যকলাপ ও নৈরাজ্য ঠেকাতে কাঁচপুর বাস স্ট্যান্ডে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী (বিরু)’র নেতৃত্বে এই রাজ পথে অবস্থান নেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

অবস্থান কর্মসূচিতে সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, সোনারগাঁ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মোহাম্মদ হোসাইন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাশেদ উদ্দিন আহমেদ মঞ্জু, যুগ্ম সম্পাদক লিপন চৌধুরী, উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব সৈয়দ মশিউর রহমান শামীম, সাবেক আহবায়ক মাহাবুব আলম মিলন, সাদিপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান আল আমিন হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহামুদুল হাসান, আওয়ামী লীগ নেতা দেওয়ান কামাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক ওমর, সোনারগাঁ পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক এফ.এইচ বাবু, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজ,

জামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম, সনমান্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী, নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু হানিফ ভূঁইয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক ভূঁইয়া, বারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শরীফ সরকার, সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর প্রধান, সাংগঠনিক সম্পাদক আলমগীর সরকার, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন জাকু, কাঁচপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, বারদী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি নাজমূল হক মেম্বার, বৈদ্যেরবাজার ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিয়াম আহমেদ সুমন, শম্ভুপুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুস সালাম সরকার, যুবলীগ নেতা এরশাদ ভূঁইয়া, জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক রানা, সহ-সভাপতি মোবারক, সাংগঠনিক সম্পাদক আওলাদ সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় এক বক্তব্যে ডাঃ আবু জাফর চৌধুরী (বিরু) বলেন, ‘আমরা দেশের মানুষের কথা চিন্তা করে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে মাঠে নেমে এসেছি। বিএনপিকে বলবো সাহস থাকলে আপনারা সোনারগাঁয়ে আসেন। যারা নৈরাজ্য করবেন তাদেরকে দাতভাঙ্গা জবাব দেয়া হবে। জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। তাই আমরা প্রাণপ্রিয় নেত্রীর হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park