1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সাদিপুরে আ.লীগের কর্মী সম্মেলনে জাকিরের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর অংশগ্রহন

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ১৮১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলনে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ জাকির হোসাইনের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ করেছে। এসময় মঞ্চে উপস্থিত অতিথিরা জাকির হোসাইনের নেতৃত্বে মিছিলে হাজার হাজার নেতাকর্মীদের দেখে করতালি মাধ্যেমে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভূইয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার। সাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লার সভাপতিত্বে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির, সাবেক ইউপি চেয়ারম্যান হামীম শিকদার শিপলু, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন বাবুল, সাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আফাজ উদ্দিন, সাদিপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগ নেতা নয়ন ভূঁইয়া, রমজান আলী মেম্বার, মিজানুর রহমান মিজান, আবিদ ভূঁইয়া, সুমন ভূঁইয়া নেয়ামুল, মাসুদ হোসাইন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা আবু বক্কর, হৃদয়, তানভীরসহ আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাকির হোসাইন বলেন, আমি বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী। জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলের জন্য নিঃস্বার্থে মাঠে থেকে কাজ করে যাচ্ছি। আমি সাদিপুর ইউনিয়নের প্রতিষ্ঠাতা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। সেই থেকে আজও শেখা হাসিনার নেতৃত্বে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করেছি। যতদিন বেঁচে থাকি সাদিপুর ইউনিয়নবাসী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য কাজ করে যাবো ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park