1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে কবরস্থানের জায়গা জোরপূর্বক বালু ভরাট করে ঘর নির্মাণের অভিযোগ

  • আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের কাঠারাবো দক্ষিনপাড়া গ্রামে ১০০ বছরের পুরোনো পারিবারিক কবরস্থানে জোরপূর্বক বালু ভরাট করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে একই এলাকার মৃত মোঃ শাহজাহানের ছেলে ভূমিদস্যু আমির হোসেনের বিরুদ্ধে।
এলাকাবাসীর অভিযোগ বিগত প্রায় ১০০ বছরের পুরোনো কবরস্থানটিতে বালু ফেলে জোরপূর্বক দখল করার চেষ্টা করছে ভূমিদস্যু ও সন্ত্রাসী আমির হোসেন। ইতোমধ্যে বাহিরের ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে একবার ঘর উঠালেও আমরা এলাকাবাসী সবাই মিলে সে ঘর ভেঙে দিয়েছি। তারা জানান, আমির হোসেন এলাকার সাধারণ মানুষের জমির অংশ কেনাবেচা করে আমাদের এলাকায় অরাজকতার সৃষ্টি করে রেখেছে। শুধু তাই নয় তার বিরুদ্ধে মাদক ও নারী কেলেঙ্কারির বিষয়েও অনেক অভিযোগ রয়েছে। এর আগেও বিভিন্ন পত্র-পত্রিকায় তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।
জমির মালিক ও অভিযোগকারী একই এলাকার মোঃ মাহিল উদ্দিনের ছেলে কবির হোসেন বলেন, এই কবরস্থানের যায়গাটি আমাদের পৈতৃক সম্পত্তি। আমরা কবরস্থানের নামে এই যায়গাটি ওয়াফ্ফা করে দিয়েছি। কিন্তু বহিরাগত সন্ত্রাসীদের সাথে নিয়ে ভূমিদস্যু ও সন্ত্রাসী আমির হোসেন যায়গাটিতে জোরপূর্বক বালু ভরাট করে দখলের পায়তারা করছে। এখানে শতশত মৃত মানুষকে কবর দেয়া হয়েছে। কবরস্থানটি যেন টিকে থাকে আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
সরেজমিনে গেলে জায়গার আরেক অংশীদার আব্দুল বাসেদ বলেন, জামপুর আঠালিয়া মৌজায় সিএস, ১১৪, এসএ, ১১৪, আরএস ১৫২ দাগে ৩ শতাংশ যায়গা আমরা কবরস্থানের নামে ওয়াফ্ফা করে দিয়েছি। যায়গার পরিমাণ কম দিধায় আমরা কবরস্থানের নামে আমাদের সম্পত্তি থেকে আরো এক শতাংশ যায়গা লিখে দেয়ার চিন্তা করছি। এদিকে শাহজাহানের ছেলে আমির হোসেন তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে কবরস্থানের যায়গায় ঘর উঠাতে চাইছে। ভুক্তভোগী কবির হোসেন বলেন আমরা কবরস্থানের জায়গা ওয়াফ্ফা করে দিয়ে দিয়েছি। আপনারা তদন্ত করে সুষ্ঠু বিচার করবেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম সুমন জানান, বিষয়টি নিয়ে একটি অভিযোগ পেয়েছি। দু’পক্ষকে ডেকে এনে তদন্ত সাপেক্ষে মিমাংসার ব্যবস্থা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park