1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে সাংবাদিকের বাড়িতে হামলা ঘরবাড়ি ভাংচুর ও ২শতাধিক ফলজ গাছ কর্তন

  • আপডেট : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ২৩১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা প্রবীন সাংবাদিক মো. জাকির হোসেন ঝন্টু’র বসত বাড়ীতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাংচু করেছে। এ সময় দাকে কুপিয়ে হত্যা করবে বলে হুমকি দেয়া হয়েছে।
শুত্রবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের মৈলকারটেক গনকবাড়ী গ্রামে এ হামলার ঘটনাটি ঘটে।
এ ঘটনায় সাংবাদিক জাকির হোসেন ঝন্টু বাদী হয়ে একই এলাকার মৃত নুরুল আমিনের ছেলে সন্ত্রাসী ইসরাফিল, ইউসুব, সেরাজলের ছেলে আবু তালেব, আবু সিদ্দিক ও রকমতের ছেলে হোসেনসহ ১২ জনতে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করছেন।
সাংবাদিক জাকির হোসেন ঝন্টু জানান, শুক্রবার সকাল ৯টার দিকে একই গ্রামের সন্ত্রাসী ইসরাফিল, ইউসুব, আবু তালেব, আবু সিদ্দিক ও হোসেনসহ ১১-১২ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র সন্ত্রাসী বাহিনী হাতে রামদা, লোহার রড, শাবল, চাইনিজ কুড়াল ও দেশীয় বিভিন্ন অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে তার বাড়িতে গিয়ে হামলা চালায়। এ সময় ঘরবাড়ি ভাংচুর ও ২শতাধিক বিভিন্ন ফলজ ও কাঠ গাছ কেঁটে ফেলে। পরে তার স্ত্রী সন্ত্রাসীদের বাধা দিতে গেলে কাপড় ধরে টানা হেঁচড়া করে ও তার গলায় পরিহিত আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। এ সময় সাংবাদিক মো. জাকির হোসেন ঝন্টু হত্যা করতে খোঁজাখুঁজি করতে থাকে। কিন্তু সাংবাদিক মো. জাকির হোসেন ঝন্টু বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে যায়।
এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম বলেন, সন্ত্রসী যত বড়ই শক্তিমান হোন না কেন? কেউ আইনের উর্ধ্বে না, দ্রুত গতিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park