1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে প্রতিপক্ষের হামলায় ইউপি মেম্বারসহ আহত -৬

  • আপডেট : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৪০৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ছোনকান্দা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্যসহ ৬জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ছোনকান্দা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, ইউপি মেম্বার মোঃ মনিরুজ্জামান( ৪৯), ছেলে বিশাল (২১),ফয়সাল সরকার(১৭),বড় ছেলের স্ত্রী মিম আক্তার (১৮),ভাতিজা ওমর(১৮) ও শিপন (১৯)।
অভিযোগ সূত্রে জানা যায়, এলাকার গোলজার (৫৫) ও রাশেদুল ইসলামের নেতৃত্বে ইসমাইল, আশাদ,আরিফ,বশির,আওলাদ,তানভির,রিফাতসহ অজ্ঞাত ৪/৫ জন মিলে বৃহস্পতিবার রাত ৯টার  দিকে মেম্বারের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা  চালায়। এসময় ঘরবাড়ি ভাঙচুর, নগদ টাকা, স্বর্ণ অলংকার লুট করে নিয়ে যায়।
ঘটনায় আহত ইউপি মেম্বার মনিরুজ্জামান জানায়,তাদের সাথে পূর্ব থেকেই বিভিন্ন বিষয়ে বিরোধ ছিল। আর বিভিন্ন বিষয়ে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করতো তার প্রতিবাদ করায় আমার বাড়িতে এই হামলা চালায়। বাড়িঘর ভাংচুর করার সময় আমি ও আমার ছেলে ভিশন বাধা দিলে আমাদের উপর হাত তুলে। এ দেখে বউ মা মিম আক্তার এগিয়ে আসলে তাকে শ্লীলতাহানি করে। এছাড়াও ভাতিজারা এগিয়ে আসলে তাদের মারধর করে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল,আমি কোনো প্রকার ঝামেলায় না গিয়ে থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ করি। এই হামলায় এদের কঠিন বিচার চাই।
এই বিষয়ে সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park