1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

৬ষ্ঠ বছর পদার্পনে নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সৃজনশীল সভা অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ২৮০ বার পঠিত

স্টাফ রির্পোটার:

মহান বিজয় দিবস উদযাপন ও নারায়ণগঞ্জ অনলাইন প্রেস ক্লাব ৬ষ্ঠ বছরে পদার্পন উপলক্ষে সৃজনশীল সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব প্রতিষ্ঠাতা এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মনিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সরকারী গণগ্রন্থাগার অধিদপ্তরের লাইব্রেরিয়ান দেবাশীষ ভদ্র।

৫ম বৎসর পেরিয়ে ৬ষ্ঠ বছরে নারায়ণগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সফলতা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন বিপি নিউজের মেহেদী মঞ্জুর বকুল, শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক মানব কন্ঠের মোঃ সায়মন ইসলাম, খবর নারায়ণগঞ্জের মোঃ মশিউর রহমান, নিউজ ব্যাংকের আল মামুন খান, একুশের কাগজের মোহাম্মদ হোসেন, দৈনিক যুগান্তরের আল আমিন প্রধান, দৈনিক যুগের চিন্তার ফরিদ আহম্মেদ বাধন, গ্লোবাল টেলিভিশনের মোঃ মনিরুল আলম, দৈনিক নয়া দিগন্তের রিপন মাহমুদ আকাশ, সিটি নিউজের মিলন বিশ্বাস হৃদয়, দৈনিক দেশের আলোর মোঃ সাদ্দাম হোসেন মীর্জা, নারায়ণগঞ্জ আপডেটের আশিকুর রহমান সাজু, জাতীয় অর্থনীতি পত্রিকার মোঃ আনিসুর রহমান প্রধান, দৈনিক ইয়াদের নাসরিন আক্তার প্রমুখ।

নারায়ণগঞ্জ শহরের মাধবীলতা সিটি প্লাজায় অনলাইন প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে ২১ ডিসেম্বর বুধবার বিকেলে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেয়ার নিউজ বিডির ওয়াহিদুর রহমান সোহেল, রির্পোট নারায়ণগঞ্জের শরিফুল ইসলাম সুমন, দৈনিক চিন্তা ধারার আরিফ হোসেন, ক্রাইম লেটারের নাজমুল হক, একাত্তর বাংলাদেশের মোঃ আল আমিন, দৈনিক একুশের বানীর মাহফুজ খান, দি নিউনেশনের জহিরুল ইসলাম সিরাজ, দৈনিক নিউজ সরকারের ফয়েস আহমেদ, দৈনিক ঢাকা টাইমসের মোঃ ইমরান হোসেনসহ অন্যান্য।

আনন্দ বিনোদনে ভরপুর আড্ডায় সৃজনশীলতায় নারায়ণগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের ৬ষ্ঠ বছরে পদার্পন উপলক্ষ্যে কেক কাটা এবং উপস্থিত সকল সদস্য ও শুভান্যুধায়ীদের শুভেচ্ছা উপহার দেয়া হয়। শুধু তাই নয়, প্রেসক্লাব সদস্যদের মধ্যে সায়মন ইসলাম, আল মামুন খান, মশিউর রহমান, মেহেদী মঞ্জুর বকুল, সাদ্দাম হোসেন মীর্জা ও মোহাম্মদ হোসেন কে সাংগঠনিক মূল্যায়ন করে শুভেচ্ছা পুরুস্কার দেয়া হয় এবং অনুষ্ঠানের সম্মানীত অতিথি জেলা লাইব্রেরিয়ান দেবাশীষ ভদ্রকে সম্মাননা স্বারক তুলে দেয়া হয়। পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park