1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

নাগরিক টিভির সাংবাদিক হেনস্তা: পুলিশ সদস্য ক্লোজড

  • আপডেট : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদ ভবনের সামনে টেলিভিশনে লাইভ দেওয়ার সময় সাংবাদিকের বুম কেড়ে হেনস্তার ঘটনায় পুলিশ কনস্টেবল মো. শাহিনুর রহমানকে ক্লোজড করা হয়েছে। অভিযুক্ত ওই কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উপকমিশনার ফারুক বলেন, ‘রবিবার বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ বিষয়ে লাইভ সম্প্রচার করার সময় কনস্টেবল মো. শাহিনুর রহমান সাংবাদিকের বুম কেড়ে নিয়ে দায়িত্ব পালনে বিঘ্ন ঘটান। বিষয়টি ডিএমপি কমিশনারকে অবহিত করা হয়। তিনি কনস্টেবল মো. শাহিনুর রহমানের অপেশাদার আচরণের জন্য তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন।’

‘অভিযুক্ত কনস্টেবল শাহিনুর রহমানকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

রবিবার জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগপত্র জমা দিতে যান। সেসময় বিভিন্ন টিভি চ্যানেল সংসদের ভেতরে এবং বাইরে থেকে লাইভ সম্প্রচার করছিল।

সংসদ ভবনের বাইরে দক্ষিণ প্লাজার পাশের রাস্তায় নাগরিক টিভির একজন সাংবাদিক দুপুর ২টার সংবাদে লাইভ দেওয়ার সময় পুলিশ বনস্টেবল শাহিনুর রহমান অনাকাঙ্ক্ষিতভাবে তার বুম কেড়ে নিয়ে তাকে সেখান থেকে সরিয়ে দেন। এ দৃশ্য সোস্যাল মিডিয়ায় ভাইরাল হলে সমালোচনা শুরু হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park