1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

আমিনপুরে অস্ত্র ও কার্তুজ সহ দস্যুতা মামলার আসামি আটক

  • আপডেট : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৩২৩ বার পঠিত

হৃদয় হোসাইন-পাবনা:

পাবনার আমিনপুর থানার আলোচিত দস্যুতা মামলার( যার নং-৩০,পেনাল কোড-৩৯৪, মামলার তারিখ -২৮-১০-২০২২)এজাহার নামীও আসামি কুরবান শেখ,পিতা- দিরাজ শেখ, সাং-চন্ডিপুর কে গ্রেপ্তার করেছে আমিনপুর থানা পুলিশ। শনিবার ১০ ডিসেম্বর খৈল্লার মোড় বাজারের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন আমিনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও দস্যুতা মামলার তদন্ত কর্মকর্তা এমরান মাহমুদ তুহিন।সাংবাদিকদের তিনি জানান,গ্রেপ্তার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়।জিজ্ঞাসাবাদে তার কাছ গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।তার দেওয়া তথ্য অনুযায়ী রবিবার ১১ ডিসেম্বর গভীর রাতে চন্ডিপুর গ্রামাস্থ্য তার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে এলাকাবাসীর উপস্থিতিতে একটি ওয়ান সুট্যার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।এ রকম একজন ভয়ংকর দস্যুকে গ্রেপ্তার করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন আমিনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমরান মাহমুদ তুহিন।সেই সাথে তিনি গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার অভিযানে সহযোগিতাকারী সকল পুলিশ সদস্য কে ধন্যবাদ প্রদান করেন।এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক বলেন,আমিনপুর থানা ও সাগরকান্দী পুলিশ ফাঁড়ির কর্মকর্তা ও সদস্যদের প্রচেষ্টায় একজন দস্যুকে গ্রেপ্তার ও তার দেওয়া তথ্য অনুযায়ী অস্ত্র উদ্ধার পুর্বক তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park