1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বেড়ায় ১৯৭১এর গণ হত্যার গণ কবর সংরক্ষণের দাবি মুক্তিযোদ্ধাদের

  • আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৩০৬ বার পঠিত

হৃদয় হোসাইন-পাবনা:

পাবনা জেলার বেড়া উপজেলায় গণ কবর বা গণ হত্যার স্থান (বধ্য ভুমি) সংরক্ষণের দাবি তুলেছেন
বেড়া উপজেলা আমিনপুর থানাধীন মাসুমদিয়া ও রুপপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা গণ ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।এনামুল হক এর গণহত্যা ১৯৭১ বই ও অত্র এলাকার মুক্তিযোদ্ধাদের বক্তব্য থেকে জানা যায়,১৯৭১ সালের ২৩ শে মে সকাল ৮ঃ৩০ মিনিটের দিকে রুপপুর ইউনিয়নের অন্তর্গত চরপাড়া হিজল তলা নামক স্থানে পাকিস্তানি হানাদার বাহিনী একটি হৃদয় বিদারক গণ হত্যাযজ্ঞ চালায়।এতে চরপাড়া,সন্যাসীবাধা ও দয়রামপুর এলাকার ২০ জন শহীদ হয় এবং ২৫ জন গুলিবিদ্ধ সহ আহত হয়।পরবর্তীতে তাদের কে গণ কবর দেওয়া হয় বলে মুক্তিযোদ্ধা গণ সাংবাদিক দের জানিয়েছেন।সেখানকার হত্যাযজ্ঞ শেষ করে বেলা ১১ টার দিকে তারা হামলা চালায় মাসুমদিয়া ইউনিয়নের অন্তর্গত রুপগঞ্জ এলাকায়।সেখানে তারা নির্বিচারে হত্যা করে রুপগঞ্জ,শিতলপুর, নতুন মীরপুর ও দয়াল নগর এলাকার ৩৫ জন সাধারণ নিরীহ মানুষ।যাদের কে দাফন পর্যন্ত করতে না দিয়ে মাটিচাপা দেওয়া হয়,শিয়াল- কুকুরে খায় তাদের মরদেহ। রুপগঞ্জ পল্লী বিদ্যুৎ সংলগ্ন সেই স্থান টি গণ কবর হিসেবে সংরক্ষণের দাবি জানান স্থানীয় সচেতন মহল।রুপপুর ও মাসুমদিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্বরুপ ৭১ এর গণকবর (গণ হত্যার স্থান) সংরক্ষণের দাবি জানান রুপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোজাহারুল ইসলাম মহন ও মাসুমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শহিদুল হক (নেতা শহীদ)। তারা উল্লেখ করেন ২৩ মে ১৯৭১ এ পাকিস্তানি হানাদার বাহিনী স্থানীয় রাজাকার দের সহযোগিতায় চরপাড়া হিজল তলা ও রুপগঞ্জ পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্থানে আনুমানিক ১৪০-১৫০ জন মুক্তিকামী মানুষ কে হত্যা করে।এই এলাকার মানুষ দের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে গণকবর সংরক্ষণের দাবি জানান তারা।সেই সাথে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ যাওয়া গণ হত্যাযজ্ঞে আহত দের নাম অন্তর্ভুক্ত করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park