1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বাংলাদেশ প্রিন্টিং মাষ্টার এসোসিয়েশন এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • আপডেট : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ২৩৫ বার পঠিত
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ প্রিন্টিং মাষ্টার এসোসিয়েশনের ১ম বর্ষপূর্তিতে ২ ডিসেম্বর (শুক্রবার) পঞ্চবটী এডভেঞ্চার ল্যান্ড পার্কে ২০২২ তারিখে ১(এক) বছর পূর্ন হওয়ায় সংগঠনটির উদ্যোগে  জমকালো অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – মোঃ আসাদুজ্জামান, পুলিশ সুপার শিল্প পুলিশ-৪ এসপি, নারায়ণগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – আলহাজ্ব মোঃ রাশেদ সারওয়ার, চেয়ারম্যান, আর.এস নীট কম্পোজিট লিঃ।
মোঃ শহিদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, ইউরোটেক্স নীটওয়্যার লিঃ।
হাজী মোহাম্মদ ইউসুফ, চেয়ারম্যান, ইব্রাহীম নীট গার্মেন্টস (প্রাঃ) লিঃ
আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, আর.এ.জে এ্যাপারেলস।
মোঃ আতাউর রহমান প্রধান, প্যানেল চেয়ারম্যান, এনায়েতনগর ইউনিয়ন পরিষদ, নারায়ণগঞ্জ।
সভাপতিত্ব করেনঃ মোঃ হাবিব উল্লাহ, পরিচালক, কালার কোড বিডি লিঃ ও উপদেষ্টা, বাংলাদেশ প্রিন্টিং মাষ্টার এসোসিয়েশন।
বাংলাদেশ প্রিন্টিং মাষ্টার এসোসিয়েশনের সভাপতি মোঃ কবির হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আরিফ এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তাবৃন্দ।
গত ১(এক) বছর পূর্বে সকল মাষ্টারদের সম্মানের লক্ষে কর্ম পরিকল্পনা নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়। ১(এক) বছর পথ চলায় মাষ্টার ছাড়াও অনেক প্রতিষ্ঠানের মালিকদের সাথে নিয়ে কাজ করছে সংগঠনটি। সংগঠনের উদ্দেশ্য শুধু মাষ্টার নয়, মালিকদেরও স্বার্থ রক্ষায় সহযোগিতার দৃষ্টিভঙ্গি আছে সংগঠনটির। সংগঠনের কর্মকর্তারা সংবাদকর্মীদের বলেন আমাদের মূল লক্ষ বর্তমান বিশ্বের সাথে তালমিলিয়ে বাংলাদেশের প্রন্টিং সেক্টরকে আধুনিকায়ন করা, প্রতিযোগিতার বিশ্বে বাংলাদেশ যেন নিজেদের কর্মদক্ষতা দিয়ে পরিচিতি অর্জন করতে পারে।
সর্বপোরি  প্রিন্টিং জগতের আধুনিকায়ের মাধ্যমে বিশ্বে মাথা উচু করে পরিচিতি অর্জন করাই বাংলাদেশ প্রিন্টিং মাষ্টার এসোসিয়েশন এর লক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park