1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে টেক্সটাইল মিলে ও মিষ্টি কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

  • আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ২৩৩ বার পঠিত

অর্ধ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের বারদী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডে অহিদ টেক্সটাইল মিল ও মুসলিম সুইট নামে একটি মিষ্টি কারখানা পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ দাবি করেন।

অহিদ টেক্সটাইল মিলের মালিক আজিজুল হক বলেন, আমি কারখানা বন্ধ করে বাড়িতে যাই। কিছুক্ষন পর বাজারের মসজিদের মাইকে শুনতে পাই বাজারে আগুন লাগছে, সঙ্গে সঙ্গেই সোনারগাঁও ফায়ার সার্ভিসে খবর দেই, আগুনে আমার টেক্সটাইল মিলের তৈরি করা মার্কিন কাপড়, সূতাও মেশিনারিসহ প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা ব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে সোনারগাঁও ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ার স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার জানান, খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এক ঘন্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park