1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বেড়ায় হুড়া সাগর খননের মাটি রাতের আধারে লুটে নিচ্ছে ভূমি দস্যু দল

  • আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ২৩০ বার পঠিত

হৃদয় হোসাইন-পাবনা:

পাবনা জেলার বেড়া উপজেলায় বেড়েই চলেছে মাটিকাটা সিন্ডিকেটের কার্যক্রম।স্থানীয়দের অভিযোগ সুত্রে জানা যায়,বছর পূর্বে সেনাবাহিনী ও বিআইডব্লিউটি হুড়া সাগর নদী টি খনন করে বালি মাটি নদীর তীরে রাখেন।এসব মাটি রাতের অন্ধকারে প্রভাবশালীদের ইশারায় দলবল নিয়ে ভূমি দস্যুরা নৌকায় করে কেটে নিয়ে যাচ্ছে।কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা কেউই জানেন না।সরেজমিনে দেখা যায়,গত কয়েকদিন যাবত ওই চক্রটি বেড়া পৌরসভার শম্ভপুর-পয়না নামক স্থানে হুড়া সাগর নদীর পাড়ের মাটি টলার ও নৌকা যোগে রাতে আধারে কেটে নিয়ে যায়।সচেতন মহলের অভিযোগ তারা যে ভাবে মাটি কেটে নিচ্ছে তাতে নদীর পাড় ক্ষতিগ্রস্ত হবে।স্থানীয় এক কৃষক,অভিযোগ করে আর ও বলেন,এধরনের মাটি কাটা কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তারা এক ধরনের ভূমি দস্যু। প্রতিনিয়ত তাঁরা নদীর ক্ষতি করে চলছে।মাটি কাটা বালু কাটা সহ সব করছে।আমরা নিজের চোখে দেখি কিন্তু আমরা কৃষক মানুষ কিছু বলার সাহস নেই এরা প্রভাবশালী।এই মাটিকাটা সিন্ডিকেটের বিরুদ্ধে ভূমি আইনে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল।এ বিষয় বেড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রিজু তামান্না বলেন,বিষয় টা আপনাদের মাধ্যমে জানলাম আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park