1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

নগরবাড়িতে পুর্ব শত্রুতার জেরে বাড়িতে ঢুকে মারধর আহত-২

  • আপডেট : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৩০৪ বার পঠিত

বেড়া-প্রতিনিধি:

আমিনপুর থানাধীন নগড়বাড়ি ( ইসলামপুর) এলাকায় পুর্ব শত্রুতার জেরে বাড়িতে ঢুকে মারধর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।এতে ২ জন মারাত্মক ভাবে আহত হয়েছে বলে স্থানীয় সুত্রে নিশ্চিত হওয়া গেছে।আহতরা বর্তমানে বেড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন আছে।এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বাড়ির মালিক আলাল শেখ (৩৮)।থানার অভিযোগ সুত্রে জানা যায়,ইসলামপুর নিবাসী মোঃ আলাল (৩৮) তার নিজ বাড়ীর সিমানায় টিনের বেড়া দেওয়ার সময় আরমান ও শাকিলের নেতৃত্বে ৫-৬ জন তাদের কে বাধা প্রদান করে।এ সময় তাদের বাধা দেওয়ার কারন জানতে চাইলে তারা আলাল ও তার বাড়িতে বেড়াতে আসা ভগ্নিপতি মুকুল এর উপর লাঠি, চাপাতি ও ছুড়ি দ্বারা আঘাত করে। এতে মুকুল এর কপাল ও বুকে কোপ লাগে।এছাড়াও তাড়া মহিলাদের শ্লীলতাহানি সহ ১ ভরি ওজনের একটি হাড় ছিনতাই করে।ভুক্তভোগী গৃহকর্তা আলাল অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন।এ বিষয়ে পুরান ভারেঙ্গা ইউনিয়ন বিট কর্মকর্তা এসআই মাহমুদ বলেন,পুর্ব শত্রুতার জেরে একটি হামলার ঘটনা ঘটেছে।পুরান ভারেঙ্গা ইউনিয়ন বিট কর্মকর্তা এএসআই জাহাঙ্গীর ঘটনা স্থল পরিদর্শন করেছেন।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park