1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে অর্ধ কোটি টাকার আইস ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ২৩৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজার সামনে পুলিশ চেক পয়েন্টে গত শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে তল্লাশি চালিয়ে দুইজন মাদককারবারিকে অর্ধ কোটি টাকার ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

মাদকসহ গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁদপুর জেলার শাহরাস্তি থানার ধোপল্লা গ্রামের মৃত আলী আকবরের ছেলে মাদককারবারি মো. হোসেন মুন্সি (৩৫) ও ফেনী জেলার ছাগল নাইয়া এলাকার আব্দুল হালিমের ছেলে আবু হানিফ (৪০) নামে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১ হাজার ৮শত পিছ ইয়াবা ও ১২ পোটলা ক্রিস্টাল মেথ (আইস) মরণ নেশা মাদক উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-বি) শেখ বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে গত শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুল আলম, ওসি (তদন্ত) মো. আহসান উল্লাহ ও ওসি অপারেশন মো. মাহফুজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজার সামনে পুলিশ চেক পয়েন্টে অভিযান চালায়। এ সময় অর্ধ কোটি টাকা মূল্যের ইয়াবা ও ক্রিস্টাল মেথ (আইস) সহ মো. হোসেন মুন্সি ও আবু হানিফকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। পরে শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলা আদালতে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park