1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে আ:লীগ কার্যালয় ভাঙচুর, পরিদর্শন করলেন নেতাকর্মীরা

  • আপডেট : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ২৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আষাড়িয়ারচর এলাকায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের ঘটনায় শুক্রবার সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত দলীয় কার্যালয় পরিদর্শন করেন স্থানীয় আ. লীগ নেতাকর্মীরা।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের দলীয় সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু,সাবেক জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম,আওয়ামী লীগ নেত্রী নাসরিন সুলতানা ঝরা, উপজেলা যুবলীগের নেতা জসিম সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার বলেন, বিএনপি জামায়াতের কাজ হলো জ্বালাও পোড়াও করা আর আওয়ামী লীগের নেতাকর্মীদের কাজ হলো জনগণের জান মাল রক্ষা করা। আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি করেন।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ার চর এলাকায় উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফের সমর্থকরা হামলা চালিয়ে পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের কার্যালয় ভাংচুর করে তিনজনকে পিটিয়ে আহত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park