1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ভাওয়াল রাজবাড়ী মাঠে দুদিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

  • আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১৯৩ বার পঠিত

আলিফ আরিফা-গাজীপুর:

গাজীপুরে বুধবার থেকে ভাওয়াল রাজবাড়ী মাঠে দুদিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হবে। মঙ্গলবার (১৫ নভেম্বর)  বিকেলে গাজীপুর জেলা প্রশাসক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক আনিসুর রহমান ওই তথ্য জানান।

জেলা প্রশাসক আনিসুর রহমান জানান, প্রথম দিন সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী, বের হবে।  পরে মেলার উদ্বোধন,ডকুমেন্টারি প্রদর্শন,চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে প্রবন্ধ উপস্থাপন এবং দ্বিতীয় দিনে স্মার্ট বাংলাদেশ, কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হবে।

মেলা চত্বরে বিষয় ভিত্তিক চারটি প্যাভিলিয়নে ৪০টি বিভিন্ন স্টল স্থাপন করা হবে। মেলায় অংশ গ্রহণ করা সেরা তিন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে। মেলায় উদ্ভাবনী অলিম্পিয়াডের  এছাড়া অংশ হিসেবে উদ্ভাবনী আইডিয়া/প্রজেক্ট প্রদর্শনীর মাধ্যমে প্রতিযোগিতা আয়োজিত হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উন্মুক্ত এ তিনটি গ্রুপে উদ্ভাবনী ধারণা/ প্রকল্প প্রাপ্তি সাপেক্ষে প্রতি গ্রুপে ১ম, ২য় ও ৩য় হিসেবে তিনজনকে নির্বাচনের মাধ্যমে পুরস্কৃত করা হবে। এ ছাড়াও অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে  অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ, সিনিয়র কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park