1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

গাজীপুরে বে-রাবার ফ্যাক্টরিতে চাঁদাবাজি সাংবাদিক পরিচয়দানকারী প্রতারক গ্রেপ্তার

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৪৪২ বার পঠিত

আলিফ আরিফা-গাজীপুর:

গাজীপুরের কোনাবাড়ি বিসিক শিল্প নগরীতে অবস্থিত দেশের বৃহত্তম রাবার উৎপাদনকারী প্রতিষ্ঠান বে-রাবার ফ্যাক্টরিতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ মোঃ আব্দুর ওয়াহাব রিংকু (৪৮) নামে প্রতারককে গ্রেপ্তার করেছে।

রিংকু বিভিন্ন সময় নানা মিডিয়ার সাংবাদিক পরিচয় দিতে আসছিল। পাঁচ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগে বে-রাবার কারখানার উৎপাদন কর্মকর্তার দায়ের করার মামলায় বুধবার রাতে কোনাবাড়ি থানা পুলিশ গাজীপুর শহরের রওশন সড়ক এলাকার এক বাসা থেকে পুলিশ রিংকুকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রিংকুর বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার বালি খাঁ বাজার এলাকায়।

এজাহার সূত্রে জানা যায়, রিংকু বিভিন্ন সময় একাধিক মুঠোফোন থেকে বে-রাবারের উৎপাদন ব্যবস্থাপক মোঃ কাইয়ুম হোসেনের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় রিংকু তাকে বিভিন্ন সময় যে হুমকি দেয় তার অডিও রেকর্ড সংরক্ষিত আছে। চলতি বছরের ৮ জুন রাত ৮ টার দিকে রিংকু কাইয়ুমের মৌচাক এলাকার বাসায় প্রবেশ করে ৫ লাখ টাকা চায়। অন্যথায় তাকে সামাজিক ও পারিবারিকভাবে হেনস্থা করার হুমকি দিয়ে চলে যায়। ওই রাতেই কাইয়ুম বাদী হয়ে কালিয়াকৈর থানায় ৪৪৭ ও ৩৮৫ ধারায় মামলা দায়ের করেন। এর পর থেকে রিংকু পলাতক ছিল।

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আশরাফ উদ্দিন জানান, রিংকুর বিরুদ্ধে ময়মনসিংহে চেক ডিজ অনারের একটি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park