1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে যুবলীগ নেতার পদত্যাগ

  • আপডেট : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৩২৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

সোনারগাঁয়ের পিরোজপুর ইউপির যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন আনু মঙ্গলবার ৮ নভেম্বর বিকেলে পদত্যাগ করেছেন।

প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন আনুর সাক্ষরিত পদত্যাগপত্র থেকে জানা যায়, পিরোজপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীরের সাংগঠনিক কার্যক্রমের ব্যার্থতার কারনে তিনি দলের পদ থেকে পদত্যাগ করেন।

সদ্য পদত্যাগকৃত যুবলীগের নেতা আনোয়ার হোসেন আনু জানান, ২০১৭ সালে পিরোজপুর ইউনিয়নে যুবলীগের ৬১ সদস্য বিশিষ্ট কমিটি হওয়ার পর থেকেই সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বেচ্ছাচারিতায় সংগঠনের কার্যক্রম ব্যহত হয়ে আসছে। আমি প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েও আজ পর্যন্ত সকল সদস্যকে এক সাথে কোনোদিন দেখতে পাইনি। আজ পর্যন্ত যতোগুলো বর্ধিত সভা হয়েছে তার একটি সভাতেও কমিটি গুটি কয়েকজন ছাড়া বাকি সদস্যরা তাদের স্বেচ্ছাচারিতায় একত্রিত হয়নি। তারা নিজেরাই একাধিক পদের দাবী করে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি করে আসছে। তাই আমি এই ব্যর্থ কমিটি থেকে পদত্যাগ করেছি। সেই সাথে আমি আমাদের উর্ধতন নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই অচিরেই এই কমিটি বাতিল করে একটি সুন্দর ও কার্যকরী কমিটি গঠন করতে সহায়তা করবেন৷

এ ব্যাপারে জানতে চেয়ে পিরোজপুর ইউপি যুবলীগের সভাপতি জাকির হোসেন জানান, আমি এ বিষয়ে অবগত নই। আমি এখনোপর্যন্ত তার পদত্যাগপত্র পাইনি। পরবর্তীতে পদত্যাগপত্র পেলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।

পিরোজপুর ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর জানান, এ বিষয়ে আমাকে আনু ফোন দিয়েছিলো। সে ব্যক্তিগতভাবে কাউকে চাপে রাখার জন্য এ পদ থেকে পদত্যাগ করেছেন বলে আমাকে অবগত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park