1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পাবনায় হাট বাজারের ময়লা ফেলে হচ্ছে আত্রাই নদীতে

  • আপডেট : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ২২২ বার পঠিত

হৃদয় হোসাইন-পাবনা:

পাবনা জেলার বুকের উপর দিয়ে বয়ে চলা আত্রাই নদী প্রায় মৃত।কাশিনাথপুর হাট-বাজার এলাকার ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে আত্রাই নদীতে।এ অবস্থায় ভরাট হয়ে যাচ্ছে নদী।বাড়ছে দূষণ,ছড়িয়ে পড়ছে রোগ-ব্যাধি।দূষণে নদীর পানি ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে।হাট কমিটির নির্দেশে ময়লা নদীতে ফেলা হচ্ছে বলে জানিয়েছেন পরিচ্ছন্ন কর্মীরা।

সরেজমিন দেখা যায়,কাশিনাথপুর ফুল-বাগান বাজারের প্রতিদিন খোলা জায়গায় জবাই করা গরু-ছাগল,মুরগির রক্ত,বিষ্ঠা,পঁচা মাছ এবং তরকারি,পলিথিন বোতল ইত্যাদি আবর্জনা এখানে ফেলা হচ্ছে।এক সময় আত্রাই নদীর পানি ব্যবহার করে দৈনন্দিন কাজ সহ সবধরনের কাজ সম্পন্ন করতেন এলাকাবাসী।কালের বিবর্তনে নদীর নাব্যতা সংকট এবং আবর্জনা ফেলায় নদীটি যেমন সরু হয়েছে তেমনি পানির প্রবাহও একেবারেই কমে গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক পরিচ্ছন্নকর্মী জানান,বাজারের ময়লা ফেলার জন্য সুনির্দিষ্ট কোনো জায়গা না থাকায় নদীতেই ময়লা ফেলা হচ্ছে।ব্রিজের নিচের দিকের ময়লা ফেলা হচ্ছে।শুধু ব্রিজের নিচে না যে যেমন পাড়ছে ময়লা ফেলছে।এভাবে ময়লা ফেলতে থাকলে একদিন অস্তিত্ব সংকট পড়বে আত্রাই নদী।

এ বিষয় পরিবেশ রক্ষাবিদ প্রকৃতি উন্নয়ন ব্যক্তিরা বলেন,হাট বাজারের ময়লা আবর্জনা যেভাবে নদীতে ফেলা হচ্ছে। একদিন অস্তিত্ব সংকটে পড়ে যাবে নদী।বাংলাদেশ নদীমাতৃক দেশ।অবৈধভাবে নদীগুলো দখল করা হচ্ছে।গড়ে তোলা হচ্ছে মার্কেট দোকানপাট এভাবে চলতে থাকলে।বাংলাদেশে আর নদী থাকবে না।বাংলায় একটি প্রবাদ ছিল নদী মরে গেলে নদীর বাক থেকে যায়।যেভাবে নদীতে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে একদিন বাক ও থাকবে।এখনই সবাইকে সচেতন হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা দরকার।আমরা মনে করি মন সুন্দর যার, সেই রাখবে দেশ পরিষ্কার।কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করেন সচেতন ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park