1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ডাসারে গলায় ফাঁস দিয়ে ষাটোর্ধ  বৃদ্ধের আত্নহত্যা

  • আপডেট : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ২৮১ বার পঠিত
নাজমুল হাসান,মাদারীপুর:
মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রামে গলায় ফাঁস দিয়ে সুরেন বাড়ৈ(৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে ডাসার থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।আজ ৮ই নভেম্বর,মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে,নবগ্রাম  ইউনিয়নের বেতগ্রাম এলাকার মৃত রাম জীবন বাড়ৈর ছেলে সুরেন বাড়ৈ তার নিজ বসত ঘরের সামনের আঙ্গিনার সাথে কাঁঠাল গাছের ডালের সাথে কাপড় দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
সকাল আনুমানিক ৬ ঘটিকার সময় বাড়ির পাশের সজল বাড়ৈ নামের এক ব্যক্তি  টিউবওয়েলে পানি নিতে এসে দেখতে পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে লাশটি দেখতে পায়।অতঃপর পুলিশকে খবর দেয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কাঠাল গাছের সাথে গলায় ফাস দেয়া হলেও লাশটির পা দুটো মাটিতে।দেখে মনে হয় সে কাঁঠাল গাছের নিচে দাড়িয়ে আছে।
এ দৃশ্য দেখেতে পেয়ে, এলাকার বিভিন্ন মহল রহস্যজনক মৃত্যু বলে মনে করছেন।
খবর পেয়ে থানা পুলিশ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে ডাসার থানার এসআই ইব্রাহিম বলেন,খবর পেয়ে ঘটনা স্থানে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করি।তবে লাশের পা দুটো মাটিতে ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park