1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

কাজী মোয়াজ্জেমের হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন সামসুজ্জামান সামসু

  • আপডেট : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৩৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

আমি সামসুজ্জামান সামসু। সাবেক নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী।বুধবার নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত স্থানীয় কিছু পত্রিকায় “সোনারগাঁয়ে কাজী মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ” এমন শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বানোয়াট। এ সংবাদটির বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি।

একটি কুচক্রি মহল আসন্ন সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনকে প্রশ্নবিদ্ধ করতে এধরণের বানোয়াট সংবাদ প্রকাশ করে অহেতুক কুৎসা রটাচ্ছে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন ভাই ও সোনারগাঁয়ের স্বেচ্ছাসেবক লীগের সুনাম নষ্ট করতে তারা এধরণের অপপ্রচার চালাচ্ছে। তারা সংবাদ মাধ্যমকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে বলে আমি মনে করি। কাজী মোয়াজ্জেম হোসেন ভাইয়ের নেতৃত্বে ও তার নিরলস প্রচেষ্টায় সোনারগাঁয়ের ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা এবং পরবর্তীতে ৯টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অত্যান্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। কয়েকদিনের মধ্যেই অবশিষ্ট ১টি ইউনিয়ন, সোনারগাঁ পৌরসভা ও সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন সম্পন্ন হবে।

সোনারগাঁয়ের পরীক্ষিত, দক্ষ, যোগ্য ও দলের প্রতি নিবেদিত প্রাণ কর্মীদেরকে বেছে বেছে আগামী দিনের কমিটিতে স্থান দিতে তিনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। তার সুদক্ষ নেতৃত্ব এবং সঠিক পদক্ষেপের কারণে সারা সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক লীগ ব্যাপকভাবে জেগে উঠেছে। বিএনপি ও অশুভ শক্তির যে কোন আন্দোলন সংগ্রামকে মোকাবেলা করতে আমরা স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতা-কর্মী আজ প্রস্তুত আছি।

সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী (বিরু) সোনারগাঁয়ের বিভিন্ন ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের  সম্মেলনে উপস্থিত হয়ে কাজী মোয়াজ্জেম হোসেন ভাইয়ের নেতৃত্বকে ব্যাপকভাবে প্রশংসা করেছেন।

প্রকাশিত সংবাদের কোথাও লিখা নেই যে, কারা এ অভিযোগ আনলেন এবং কোন ইউনিয়নে এ পদ বাণিজ্য হয়েছে। তাছাড়া এখনো সোনারগাঁয়ের কোন ইউনিয়নের কমিটি দেয়া হয়নি। এধরণের নিউজ কাজী মোয়াজ্জেম হোসেন ভাইয়ের সুনাম নষ্ট করার ষড়যন্ত্র ও অপচেষ্টা বলে আমরা মনে করি। সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ জানাবো আপনারা সরেজমিনে সঠিক তথ্য নিয়ে সংবাদ প্রকাশ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park