1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

রাজৈরে গভীর রাতে পুড়ে ছাই কৃষকের ৪টি বসতঘর

  • আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২০৩ বার পঠিত
নাজমুল হাসান,মাদারীপুর:
মাদারীপুরের রাজৈর উপজেলার  ইশিবপুরের সোনাপাড়ায় কৃষক তারক শেখ এর চারটি বসতঘর, আসবাবপত্র, ধান চাল,পাট, বই খাতা, এইচএসসি ও ডিগ্রি  পরীক্ষার্থীর প্রবেশ পত্র,  সার্টিফিকেট,দলিলপত্র, পাসপোর্ট, ল্যাপটপ, জামা কাপড়  পুড়ে ছাই হয়েগিয়েছে।
আগুনে ধংস হয় দেরশত মন পাট, ধান একশত মন, রবিশস্য পঞ্চাশ মন,শ্বর্ন চার ভরি, নগদ টাকা ষাট হাজার।
ভুক্তভোগী পরিবারের দাবী সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় বিশ লাখ টাকা। আগুন লাগার সঠিক কারন জানা না গেলেও, অনেকে বলছে বৈদ্যুতিক সর্টসার্টিকটে আগুন লাগতে পারে।
এছাড়া ভুক্তভোগী পরিবারের দাবী রাজৈর ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক গাড়ি এলে হয়তোবা  ক্ষতির পরিমাণ কিছু কম হতো।
ভুক্তভোগী পরিবার জানায়, গতকাল  সোমবার দিবাগত রাতে  আনুমানিক দেরটার দিকে আগুনের সুত্রপাত হয়, মূহুর্তেই আগুন ছড়িয়ে পরে ঘরে ও আশেপাশের এলাকায়,  পরে ভুক্তভোগীদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেস্টা করে রাত সারে তিনটার দিকে আগুন  নিয়ন্ত্রণে আসে, কিন্ত ততখনে ঘরে থাকা সবকিছু ছাই ও কয়লায় পরিনত হয়।
ভুক্তভোগী তারক শেখ বলেন, আমার সবকিছু পুড়ে ছাই হয়েছে, আমি এখন নিঃস।
স্থানীয় শিক্ষক জাফর মাস্টার বলেন, রাজৈর ফায়ার সার্ভিস সঠিক সময়ে এলে এতো ক্ষতি হতো না, সরকার ও বৃত্তিবানদের সহায়তা কামনা করছি।
ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থী নাছিমা আক্তার বলেন, আমি একজন পরীক্ষার্থী আমার প্রবেশ পত্র পুড়ে গেছে, আমি এখন কিভাবে পরীক্ষা দেবো।
রাজৈর ফায়ার সার্ভিসের টিম লিডার সালাউদ্দিন লস্কর বলেন, আমাদের ফোন করে সংবাদ দিলে আমারা ইশিবপুর পর্যন্ত যাই, পরে আবার একই ফোন নাম্বার থেকে ফোন করে বলে আগুন নিভে গেছে, তখন আমরা ফিরে আসি।
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আনিসুজ্জামান বলেন, সাংবাদিকদের মাধ্যমে সংবাদ পেয়েছি,  ক্ষতিগ্রস্তদের জন্য কিছু সহায়তা দেবো আমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park