1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

শিবচরে বিএনপির আলোচনা সভায় হামলা, আহত ১০

  • আপডেট : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৩৯৬ বার পঠিত
নাজমুল হাসান,মাদারীপুর:
মাদারীপুরের শিবচরে বিএনপির এক আলোচনা সভায় তাদের নেতা কর্মীদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ কমপক্ষে ১০জন নেতাকর্মী আহত হয়েছে। আহতদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিবচর উপজেলার পাচ্চর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে করে বিএনপির আলোচনা সভাটি পন্ড হয়ে যায়। আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ভূক্তভোগী পরিবার।
পুলিশ ও ভূক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, আগামী ১২ নভেম্বর বিএনপির ফরিদপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের উদ্যোগে পাচ্চর এলাকায় রোবাবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলা এবং পৌরসভা বিএনপি ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের সাথে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। সভাচলা কালীন সময় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে করে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মাসুদ পারভেজ, স্বেচ্ছাসেবকদল নেতা শাহাদাত হাওলাদার, মিজান শিকদার, আরিফ সরদার ও ইরাদ মুন্সিসহ কমপক্ষে ১০জন নেতাকর্মী আহত হয়। পরে আহতদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এ হামলার ঘটনায় বিএনপির আলোচনা সভাটি পন্ড হয়ে যায়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বলেন, আমরা ফরিদপুরের বিভাগীয় সম্মেলন সফল করা লক্ষে দলীয় নেতা কর্মীদের সাথে এক আলোচনা সভার আয়োজন করি। পরে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতারা আমাদের উপর হামলা চালায়। এবং সভাটি পন্ড করে দেয়।  এতে আমিসহ ১০ জন নেতা কর্মী আহত হয়েছে। আমরা এদের বিচার চাই।
মাদবরের চর ইউনিয়নের চেয়ারম্যান ও শিবচর উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. ফজলুর রহমান মুন্সী অভিযোগ অস্বীকার করে বলেন, এমন কোন ঘটনা ঘটে নাই।
এ ব্যাপারে শিবচর থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, এরকম ঘটনা আমার জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park