1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

এক সপ্তাহ গ্যাস সংকট থাকতে পারে যেসব এলাকায়

  • আপডেট : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১৯৬ বার পঠিত

নিউজ ডেস্ক:

সঞ্চালন লাইন মেরামত কাজের জন্য ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বড় একটি এলাকায় টানা এক সপ্তাহ ধরে গ্যাস সরবরাহ বিঘ্ন বা বন্ধ থাকতে পারে।
বিতরণ সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি শনিবার এক জরুরি নোটিসে এই সতর্কবার্তা দিয়েছে।

রোববার থেকে ১২ নভেম্বর পর্যন্ত সঞ্চালন কোম্পানি জিটিসিএলের ৩০ ইঞ্চি পাইপের মেরামত কাজের জন্য এই পরিস্থিতি বিরাজ করবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

গ্যাসের স্বল্প চাপজনিত কারণে গত দুই মাস ধরে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের মিল-কারখানাগুলো ধুঁকছে। এই পরিস্থিতিতে নতুন করে গ্যাস সরবরাহ এক সপ্তাহের জন্য বন্ধ রাখার বিজ্ঞপ্তি শিল্প মালিকদের দুশ্চিন্তা আরও বাড়িয়েছে।

তিতাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জিটিসিএল কর্তৃক আগামী ৬ নভেম্বর রোববার থেকে ১২ নভেম্বর শনিবার পর্যন্ত বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ ৩০ ইঞ্চি ব্যাস, ৬০ কি.মি. দীর্ঘ উচ্চচাপ বিশিষ্ট গ্যাস সঞ্চালন পাইপলাইনে ইন্টেলিজেন্ট পিগিং করা হবে। এর ফলে এই সময়ের মধ্যে তিতাস গ্যাসের অধিভূক্ত ঢাকা মহানগরীর দক্ষিণ অংশের আংশিক এলাকা, জিঞ্জিরা, কেরানীগঞ্জ, মেঘনাঘাট, সোনারগাঁও, হরিপুর, নারায়ণগঞ্জ, ফতুল্লা ও মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্ন ঘটবে। কোথাও কোথাও স্বল্প চাপ বিরাজ করতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park