1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ভারতকে হারালে জিম্বাবুয়ের কাউকে বিয়ে করবেন পাকিস্তানি অভিনেত্রী

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ২০৩ বার পঠিত

নিউজ ডেস্ক:

জিম্বাবুয়ের কাউকে বিয়ে করবেন পাকিস্তানের এক অভিনেত্রী। তবে এর জন্য অদ্ভুত এক শর্ত দিয়েছেন শেহার শিনওয়ারি নামের এই তারকা।

পাকিস্তানের হায়দ্রাবাদে জন্ম শেহারের। মূলত ছোট পর্দার এই অভিনেত্রী ২০১৪ সালে একটি হাসির ধারাবাহিকে অভিনয় করে প্রচারে আসেন।

আজ বৃহস্পতিবার এক টুইটে তিনি জানান, জিম্বাবুয়ের কোনো বাসিন্দাকে বিয়ে করতে চান। তবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে ক্রিকেট টিম যদি ভারতকে হারাতে পারে, তবেই তিনি সে দেশের কাউকে বিয়ে করবেন।

শেহারের এই টুইটটি ইতোমধ্যে ৮৫০ জন লাইক করেছেন, ৪৯ জন রিটুইট করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের বড় একটি অংশ তার বক্তব্যকে সমর্থনও করেছেন।খেলা নিয়ে আজই প্রথম নয়, গতকাল বুধবার বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচ চলাকালীন শেহার অসংখ্য টুইট করেন। সেখানের একটি টুইটে তিনি বলেন, এই ম্যাচে ভারত কোনো ভাবেই জিততে পারবে না। জিতবে বাংলাদেশই।

তবে শেহারের এই টুইটকে ঘিরে একাংশ হাসি-মশকরা করছে। তার সমালোচনায় সরব হন বিশ্বের বিভিন্ন ক্রিকেট খেলুড়ে দেশের মানুষজনও।

অনেকেই টুইট করে দাবি করেন যে, শেহার এক জন অবসাদগ্রস্ত মানুষ। হতাশা থেকেই তিনি এমন মন্তব্য করছেন। এক জন উপহাস করে লেখেন, ‘আমার এটা ভেবেই খুব খারাপ লাগছে যে, আপনাকে সারা জীবনই বিয়ে না করে একা থাকতে হবে।’

শেহার মূলত ভারতের পরাজয় চাইছেন নিজ দেশের কারণেই। কেননা খাদের কিনারায় থাকা পাকিস্তান সেমিফাইনালে উঠতে হলে ভারতের পরাজয় কামনা করবে।

তিনি সত্যিই জিম্বাবুয়ের কাউকে বিয়ে করতে পারবেন কি না, তা নির্ভর করবে আগামী রবিবার ভারত-জিম্বাবুয়ে ম্যাচের ওপরেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park