1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

নারায়ণগঞ্জে কোটি টাকার বিষাক্ত চিংড়ি ও জাটকা জব্দ

  • আপডেট : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ২০৯ বার পঠিত

নিউজ ডেস্ক:

কোস্ট গার্ড পাগলা নারায়ণগঞ্জ কতৃক পৃথক দুটি অভিযানে প্রায় ১ কোটি টাকার ৮ হাজার ২০০ কেজি বিষাক্ত জেলী পুশকৃত চিংড়ি ও ১ হাজার ৬০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। বুধবার (২ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এ তথ্য জানান।

তিনি বলেন, বিসিজি স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাম্স সাদেকীন নির্ণয় এর নেতৃত্বে বুধবার রাত ১টার দিকে ধলেশ্বরী ব্রীজ সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালিত হয়।

এসময় খুলনা থেকে চট্টগ্রাম গামী ৫ টি যাত্রীবাহী বাস তল্লাশী করে আনুমানিক ৮ হাজার ২০০ কেজি বিষাক্ত জেলী পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৯৮ লক্ষ ৪০ হাজার টাকা।

তবে এ সময় জব্দকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়া যায়নি। অভিযানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা উপ-সহকারী মৎস্য কর্মকর্তা মো. আশিকুর রহমান। পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জেলী পুশকৃত চিংড়ি মাটিতে পুতে বিনষ্ট
করা হয়।

এদিকে ভোর ৫টার দিকে অপর একটি অভিযানে নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদী সংলগ্ন এলাকায় ভোলা থেকে ঢাকা গামী ২ টি যাত্রীবাহী লঞ্চ তল্লাশি করে আনুমানিক ১৬০০ কেজি (৪০ মন) জাটকা জব্দ করা হয়।

জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি মো. বাবু রণরঞ্জন দাস এর উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park