1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

  • আপডেট : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ২৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। শনিবার ২৯ অক্টোবর দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর মৌজার মরহুম শফিউদ্দিন আহম্মদের ছেলে মোঃ শাহিনূর শাওন এ অভিযোগ করেন।


এলাকাবাসী ও সাংবাদিকদের উপস্থিতিতে তিনি বলেন, একই ইউনিয়নের ডহরপারা গ্রামের মৃত ইউসুফের ছেলে আলমগীর ও নগর সাদিপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে গাজিউর রহমানসহ অজ্ঞাত আরো কয়েকজন মিলে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ মিলের অভ্যন্তরে থাকা আমাদের জমিতে বাউন্ডারির কাজ করছে। আমরা বাধা দিলে আমাদেরকে অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।


তিনি বলেন, আমার ৩ শতক ফসলি জমি তারা জোর পূর্বক দখল করে রেখেছে। জমিতে কাজ করতে গেলে আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে মেঘনা গ্রুপের লালিত সন্ত্রাসীরা। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
ভুক্তভোগী গোলাম হক্কানি আলম জানান, মেঘনা গ্রুপের ভূমিদস্যু দালালরা আমার জমিতে জোরপূর্বক বালু ভরাট করে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আমি আমার জমির ন্যায্য মূল্য পায়নি। মেঘনা গ্রুপের কর্মকর্তা কার্তিক বাবুর সাথে যোগাযোগ করলে তিনি আমাকে জমি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন কিন্তু এখনও পর্যন্ত আমার জমি ফিরে পাইনি। তিনি বলেন, এ বিষয়ে মেঘনা গ্রুপের লোকজন আমার সাথে কোন প্রকার যোগাযোগ না করে আমার ফসলি জমিতে জোর পূর্বক বালু ভরাট করে ইট বালু পাথর ফেলে দখল করে রেখেছে।
একই এলাকার বীর মুক্তিযোদ্ধা মোঃ সেলিম রেজা বলেন, দীর্ঘদিন ধরে দেখে আসছি এই জমি শাহিনূর শাওনরা ভোগ দখল করে খাচ্ছে। তারা দীর্ঘদিন এ জমিতে চাষাবাদ করে আসছে। জোরপূর্বক দখল করার চেষ্ট করছে কিছু স্থানীয় লোকজন ও মেঘনা গ্রুপের লালিত সন্ত্রাসীরা। তিনি বলেন, এভাবে চলতে থাকলে এলাকার সাধারণ মানুষ কিভাবে তাদের জীবীকা নির্বাহ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park