1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

দৈনিক দিন প্রতিদিন পত্রিকার সম্পাদকের বাবার দাফন সম্পন্ন

  • আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ১৯০ বার পঠিত

নিজস্ব প্রতি‌বেদক:

জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উপদেষ্টা মন্ডলীর সভাপতি হারুন অর রশীদ এর মৃত্যুতে পটুয়াখালী জেলা সাংবাদিকদের শোক শুক্রবার ২৮অক্টোবর ২০২২ইং জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উপদেষ্টা মন্ডলীর সভাপতি এবং জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট মোঃ শফিকুল ইসলাম সাদ্দাম এর পিতা হারুন অর রশীদ আজ সকাল আনুমানিক ১২ টার দিকে ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিভিন্ন জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

ইতোমধ্যে মোঃ হারুন-অর রশিদের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় রাজধানী যাত্রাবাড়ীতে প্রথম জানাজা ও বাদ এশা মরহুমের নিজ গ্রাম কুমিল্লা মুরাদনগর উপজেলার জাহাপুরে দ্বিতীয় জানাজা শেষে জাহাপুর কেন্দ্রীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়। জানাজার নামাজে মরহুমের একমাত্র পুত্র মোঃ শফিকুল ইসলাম সাদ্দাম, বিভিন্ন জেলা-উপজেলার সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে সকাল সাড়ে ১১টায় ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। মরহুম হারুন অর রশীদ ঢাকা দায়রা জজ আদালতে সহকারী আইনজীবী হিসেবে কাজ করতেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর এবং মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, পুত্রবধূ, ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park