1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

আমিনপুরে অস্ত্রও গুলি সহ সর্বহারা লাল পতাকা বাহিনীর সদস্য গ্রেফতার

  • আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৪৮২ বার পঠিত

হৃদয় হোসাইন- পাবনা:

পাবনা জেলা পুলিশ সুপার আকবার আলী মুন্সির নির্দেশনা অনুযায়ী আমিনপুর থানা কে মাদক,সন্ত্রাস, চুরি, ডাকাতি ও দস্যুতা সহ নানাবিধ অপরাধ মুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ওসি রওশন আলীর নেতৃত্বাধীন আমিনপুর থানা পুলিশ।সেই ধারাবাহিকতায় ২৮ শে অক্টোবর ভোররাত ৪ঃ৪০ মিনিটে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রওশন আলীর নেতৃত্বে,আমিনপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এমরান হোসেন তুহিন,এসআই মানিক, সাগরকান্দী ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সাগরকান্দী ইউনিয়নের শ্রীপুর এলাকায় অভিযান পরিচালনা করে এলাকাবাসীর সহায়তায় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পুর্ব বাংলা (কমিউনিস্ট পার্টি -লাল পতাকা) বাহিনীর সক্রিয় একজন সদস্য কে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত চরমপন্থী সদস্য মোঃ মিজান ওরফে নিজাম (৪০), পিতাঃ-আবু বকর, সাং- দড়িরচর,থানা- আমিনপুর,জেলা -পাবনা।এ সময় তার কাছ থেকে একটি ওয়ান সুট্যারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।স্থানীয় সুত্রে জানা যায়, রশিদ শেখ নামক একজন তার মায়ের জিয়ারতের জন্য নদীতে মাছ কিনতে যায়। তিনি বিভিন্ন এলাকা ঘুরে প্রায় ৩০,০০০ টাকার মাছ মাছ ক্রয় করে।মাছ নিয়ে ফেরার সময় মিজান ওরফে নিজাম এর নেতৃত্বে ২-৩ জন দস্যু ডাকাত তাকে আক্রমণ করে বেধরক মারপিট করে তার মাছ নিয়ে নেয়।এ সময় রশিদ শেখ আহত অবস্থায় বাড়ীতে গিয়ে বিষয়টি তার পরিবার কে জানালে তার ৫ ছেলে সহ গ্রামবাসী চারিদিক থেকে তাদের ধাওয়া করে।ধাওয়া খেয়ে সঙ্গী’ রা পালিয়ে গেলেও নিজাম ( মিজান) স্থানীয় দের হাতে আটক হয়।এলাকাবাসীর হাতে আটক হওয়ার সময় তার হাতে একটি ওয়ান সুট্যারগান ও পকেটে ২ রাউন্ড গুলি পাওয়া যায়। পরবর্তীতে আমিনপুর থানা ও সাগরকান্দী ফাঁড়ির পুলিশ উপস্থিত হলে স্থানীয়রা তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রওশন আলী বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে সাগরকান্দী ইউনিয়নের শ্রীপুরে অভিযান পরিচালনা করে এলাকাবাসীর সহায়তায় একটি ওয়ান সুট্যারগান ও দুই রাউন্ড গুলি সহ একজন নিষিদ্ধ ঘোষিত সর্বহারা সদস্য কে গ্রেফতার করি।গ্রেফতারকৃত সর্বহারা সদস্যর বিরুদ্ধে অস্ত্র ও দস্যুতার দুইটি পৃথক মামলা রুজু পূর্বক আদালতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park