1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পাবনার কাশিনাথপুরে মহাসড়ক দখল করে বসে পেঁয়াজ হাট যান চলাচলে ভোগান্তি

  • আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২৪৭ বার পঠিত

হৃদয় হোসাইন-পাবনা:

ঢাকা বগুড়া মহাসড়কের সাঁথিয়া উপজেলাধীন কাশিনাথপুর হাটে রবিবারও বৃহস্পতিবার সপ্তাহের দুইদিন থাকে এই অবস্থা।সড়ক দখল করে বসে পেঁয়াজ,রশুন,ধান এর হাট।ব্যাপারীরা বড় বড় ট্রাক লড়ী করে এ পেঁয়াজ বাজার জাত করা জন্য স্ট্যান্ড করে,সিংহ ভাগ সড়ক দখল করে রাখায় এ সময় সড়ক দিয়ে চলাচল করা মটরযান সহ পথচারীদের পড়তে হয় ভোগান্তিতে।সরেজমিনে দেখা যায়,ঢাকা-বগুড়া মহাসড়ক দখল করে বসেছেন পেয়াজ ব্যবসায়ীরা।ক্রেতারা ঝুঁকি নিয়ে কেনাকাটা করেন।ক্রেতাদের গা-ঘেঁষে চলাচল করছে দূরপাল্লার গণপরিবহন।বাকি যেটুকু জায়গা থাকে তার ওপর মহাসড়ক দখল করে বসে থাকে অটোরিকশা।ফলে তৈরি হচ্ছে যানজট,ঘটছে দুর্ঘটনা।অনেকটা ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হতে দেখা যায় শিক্ষাথী সহ সাধারণ পথচারীদের।এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো তৎপরতা চোখে পড়ে না।দায়িত্বরত ট্রাফিক পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয় অটোরিকশা নিয়ন্ত্রণ করতে।রোগীর জরুরী পরিবহনসহ সকল পরিবহন কে দীর্ঘক্ষন যানজটে আটকে থাকতে হয়।এ বিষয় নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) এর সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করলে সম্ভব হয়নি।নির্দিষ্ট জায়গায় হাট বসিয়ে জনদুর্ভোগ লাঘবে প্রশাসন উদ্যোগ নেবে-এমনটাই আশা স্থানীয়দের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park