1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বেড়ায় নগরবাড়ী নৌ পুলিশের অভিযানে কারেন্ট জাল নৌকাসহ তিন জেলে আটক

  • আপডেট : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ২৭৯ বার পঠিত

হৃদয় হোসাইন,পাবনা:

৭ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চলছে ইলিশের প্রজনন মৌসুম।মা ইলিশ সংরক্ষণে এ সময় দেশের অভ্যান্তরে যেকোন নদীতে মাছ নিধন নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। সরকারি নির্দেশনা বাস্তবায়নে নিরলসভাবে পরিশ্রম করে নগরবাড়ী নৌ ফাঁড়ি পুলিশ।সেই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করছে নগরবাড়ী নৌ ফাঁড়ি পুলিশ। যার অংশ হিসেবে ১১ই অক্টোবর (মঙ্গলবার) ভোর রাতে নগরবাড়ি নৌ পুলিশ ফাঁড়ির এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে একটি টিম কাজিরহাট এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট জাল সহ নৌকা দিয়ে মাছ ধরার সময় ৩ জন কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার কৃতরা হলোঃ-১.মোস্তফা (৩২),পিতাঃ- মোঃ- আয়নাল
২.রেজাউল শেখ (২৪),পিতাঃ মোঃ- বাহারাম শেখ ৩.সজীব মন্ডল(২১), পিতাঃ মৃত- সামাদ মন্ডল সর্ব সাং- রাজধরদিয়া, থানা- আমিনপুর, জেলা-পাবনা।এ সময় তাদের নিকট থেকে ১২০০ মিটার কারেন্ট জাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মৎস ( ইলিশ) নিধন আইনে মামলা রুজু পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে (আমিনপুর থানার মামলা নং -১৩)।এ বিষয়ে নগরবাড়ি নৌ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে মা ইলিশ রক্ষায় নগরবাড়ি নৌ পুলিশ বদ্ধপরিকর।সেই সাথে ইলিশ রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park