1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বেড়া প্রাইভেট ক্লিনিকের বাজে ব্যবস্থা ক্ষোপ জানিয়ে যুবকের ফেসবুক স্ট্যাটাস

  • আপডেট : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৩৯০ বার পঠিত

হৃদয় হোসাইন,বেড়া-পাবনা:

পাবনা জেলাধীন বেড়া উপজেলার সকল প্রাইভেট ক্লিনিকের বাজে ব্যবস্থা ক্ষোপ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এক যুবক।যুবক তার Abu Yusuf Ovibiddut নামক আইডি হতে বেড়া উপজেলার সমস্যা সম্ভাবনা গুরুপে এ মন্তব্য করে পোস্ট দিয়েছেন।এ স্ট্যাটাস ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে বেড়া উপজেলার প্রাইভেট ক্লিনিক গুলো নিয়ে চলছে নানান ধরনের আলোচনা-সমালোচনা।মন্তব্যে তিনি লিখেছেন যে,”বেড়ার বেশিরভাগ ক্লিনিকের ব্যবস্থা এত বাজে যা ঢাকা বা ভালো কোন জায়গার রিপোর্টের সাথে কোন কিছুই সামঞ্জস্য থাকেনা।এটা অবশ্যই ক্লিনিক মালিকদের দৃষ্টি থাকা দরকার এবং ডাক্তারদেরও এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিৎ।ভালো মেশিন না থাকলে কোন রিপোর্ট করাবেন না,এটা আপনার রোগ নির্ণয়ের জন্য অনেক দুশ্চিন্তার কারণ হবে।আস্তে আস্তে এমন হতে থাকলে সবার সব ক্লিনিক এর উপর অনাস্থা চলে আসবে।তাই খুব দ্রুত এর পদক্ষেপ নেওয়া দরকার আর আমরা যারা ভুক্তভোগী তাদের আরো সচেতন হতে হবে।এ পোস্টে SM Sojeeb Sarkar নামক ফেসবুক আইডি কমেন্ট মন্তব্য করে বলেন,ভূয়া মেডিকেল টেকনোলজিস্ট দিয়ে রিপোর্ট করানো হচ্ছে।যাদের প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা নেই।সরকার অনুমোদিত State medical Facultyবোর্ড থেকে ৩-৪ বছরের ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজিস্ট কোর্স সম্পন্ন করতে হয়।কিন্তু বেড়াতে ৮ম শ্রেণী পাশ ১০ম শ্রেণী পাশ জেনারেল লোক দিয়ে রোগ নির্ণয়ের মত গুরুত্বপূর্ণ কাজ করাচ্ছে তাদের দিয়ে।৫ থেকে ৮ হাজার টাকা দিলেই তাদের পাওয়া যায় বা তৈরি করে নেওয়া যায়।আমার কাছে সকল লিষ্ট আছে কাদের Certificate আছে আর কাদের নেই।কারো তথ্য প্রয়োজন হলে জানাবেন।আরো এক ব্যক্তি মন্তব্য করে বলেন,গ্রামের মানুষ কে অসহায় পেয়ে,এগুলো করতে সাহস পায়,এই সব ক্লিনিক গুলো অভিযান চালিয়ে ঠিক করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park