1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সিদ্ধিরগঞ্জ মজিবর খান’কে প্রান নাশের হুমকি ভূমি দস্যু সোহেলের

  • আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ২১৫ বার পঠিত
ভূমি দস্যু সোহেলের সন্ত্রাসী বাহিনী নিয়ে জমি দখল
নিজস্ব প্রতিবেদক:
অভিযোগ সূত্রে জানা যায় যে সিদ্ধিরগঞ্জ,  আদমজী নগর, কদমতলী ৭ নং ওয়ার্ড মৃত সরুপ আলী খানের পুত্র মো মজিবুর খানকে গত ০১ পহেলা অক্টোবর সকালে  ভূমি দস্যু সোহেলের সাঙ্গু পাঙ্গ নিয়ে প্রান নাশের হুমকি প্রদান করেন।
তথ্য সূত্রে আরো জানা যায় সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি ২০২ মৌজা খতিয়ান সি এস – ৩৩৮, দাগ নং -৩০৬, এস এ খতিয়ান নং – ২৭৫, দাগ নং ৩০৬, আর এস খতিয়ান নং ৩৪৯, দাগ নং ৮৯৫, জমির পরিমাণ ৪.৩৭ (শতাংশ), দলিলনামা- ৬৯৩১,
অভিযোগ সূত্রে আরো জানা যায় এই জমির বায়না সূত্রে মালিক রাশিদা বেগম, পিতা মৃত আয়জউদ্দিন প্যাদা তার জমিতে প্রকাশ্যে সাইনবোর্ড ও দেওয়াল নির্মান করে গেইট স্থাপন করলে রাতের আঁধারে ফতুল্লার পাতি নেতা ও ভূমি দস্যু সোহেল,পিতা জয়নুল আবেদীন, ও জয়নুল আবেদীন পিতা মৃত সাবেদ আলী,হাসান, পিতা আমির আলী সহ তাদের সাঙ্গ পাঙ্গ নিয়ে দেওয়াল প্রাচীর সাইনবোর্ড ও গেইট স্থাপনা ভেঙে চুরে নিয়ে যান। এবং তার পরদিন সকালে এসে জমির বায়না সূত্রে মালিক রাশিদা বেগম প্রান নাশের হুমকি দিয়ে যান।
জমির বায়না সূত্রে মালিক রাশিদা বেগম বলেন আমার জমিতে একদল ভূমি খেকো হায়নার নজর পরেছে তারা আমাকে প্রতিনিয়ত প্রান নাশের হুমকি দিয়ে আর্সছে আমি আইন শৃঙ্খলা বাহিনী ও উচ্চ আদালতের প্রতি সম্মান জানিয়ে বলছি আপনারা আমার জমি এই সন্ত্রাসী ভূমি খেকো সোহেলর কবল থেকে  উদ্ধার করে দিন।
এবিষয়ে জানতে চাইলে ঘটনাস্থলে  সিদ্ধিরগঞ্জ থানার এস আই সৈকত জামিল বলেন জমিতে  আপাতত উভয় পক্ষের প্রবেশ নিষেধ আদালত যা রায় দিবেন তাই মেনে নিতে হবে আমি কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park