1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

কাঁচপুরে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৫

  • আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৪০২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। আজ রবিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে।

আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে অটোরিকশার এক যাত্রী হাসপাতালে মারা যান। পরে আহত ছয়-সাতজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে আরো চারজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার নুর উদ্দীন, অটোরিকশা চালক হানিফ, যাত্রী মামুন, জামাল মিয়া এবং অজ্ঞাত পরিচয়ে আরো একজন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় জামাল মিয়া বেলা সাড়ে ১২টার দিকে মারা গেছেন। এনিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন মারা গেছে। সকলের মরদেহ মর্গে রাখা হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নবী হোসেন জানান, কাঁচপুর ব্রিজে উল্টো পথে আসা একটি অটোরিকশাকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে স্থানীয় হাসপাতালে নুর উদ্দিন নামে এক ব্যক্তি ও ঢাকা মেডিকেলে চারজন মারা যান। এই ঘটনায় ৬ থেকে ৭ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনার পরপরই মাইক্রোবাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে মাইক্রোবাস চালক পালিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park