1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সনমান্দী জনকল্যাণ সংস্থার আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ২২০ বার পঠিত

মিমরাজ,

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন এর সনমান্দী মোহাম্মদীয়া (স) মাদ্রাসায় ও এতিমাখানায় সনমান্দী জনকল্যাণ সংস্থার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হিফজুল কোরআন প্রতিযোগিতা আজ শুক্রবার অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ফাউন্ডেশন থেকে জাতীয় শিশু কিশোর আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী এবং ২০১৬ সালে এশিয়ার ৭ টি দেশের মধ্যে ভারতের নয়াদিল্লি তে অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী ক্বারী আবু ইউসুফ আবতাহি, সহযোগী বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ ক্বারী রমজান হোসেন ও খ্যাতিমান হাফেজ ও কারিরা।

৩৫ জন অংশগ্রহনকারীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন রওজাতুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদরাসার মোঃ জাকারিয়া, দ্বিতীয় স্থান অধিকার করেছেন তানযীমুল উম্মাহ মিরপুর এর মোঃ সালমান ইবনে সাঈদ, তৃতীয় স্থান অধিকার করেছেন পশ্চিম সনমান্দী মোহাম্মদীয়া (স) মাদ্রাসা ও এতিখানার মোঃ আনাছ।

প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীকে আর্কষণীয় আর্থিক পুরস্কারের পাশাপাশি ক্রেস্ট ও বাকি আরো ৮ জন কে সনদপত্র প্রদান করা হবে।

সনমান্দী জনকল্যাণ সংস্থা তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই কুরআন প্রতিযোগীতার আয়োজন করা হয়।
আগামী ২০ই অক্টোবর সনমান্দী জনকল্যাণ সংস্থার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিজয়ী ছাত্রদের মাঝে পুরস্কার বিতরন করা হবে বলে জানান সংগঠন এর সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park