1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী টাইগার মোমেন বাহিনীর হামলা, আটক ২

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৩৯৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলার কাঁচপুর সিনহা টেক্সটাইল মিলসের বিপরীত পাশে লাভলী সিনেমা হল কমপ্লেক্সের নিচ তলায় ভাই ভাই ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার মার্ট নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী সাব্বির হোসেন মোমেন বাহিনীর বিরুদ্ধে হামলা ও নগদ ৪ লক্ষ ২০ হাজার টাকাসহ দোকানের মালামাল লুট ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

মামলার এজহারসূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৩ টায় কাঁচপুরের সোনাপুর এলাকার আমির হোসেনের ছেলে টাইগার মোমেন ও তারই ভাই সুমনের নেতৃত্বে ভাই ভাই ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার মার্টের স্বত্বাধিকারী দেলোয়ার হোসেনের উপর হামলা চালিয়ে দেশীয় অস্ত্রের মুখে ৪ লক্ষ টাকা ছিনতাই করলে। এসময় গুরুতর আহত অবস্থায় দেলোয়ার হোসেন চিৎকার করলে পাশের দোকানের লোকজন এসে টাইগার মোমেন বাহিনীর দুই সদস্য কিশোরগঞ্জ জেলার মিঠামইন এলাকার আমজাদ হোসেনের ছেলে পাবেল (১৯) ও রুপগঞ্জ থানার তারাবো এলাকার আবুল হোসেনের ছেলে অনন্ত (২২) কে আটক করে সোনারগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

মামলায় আটককৃত আসামী পাবেল (১৯), অনন্ত (২২) সহ অন্যান্য আসামীরা হলেন কাচপুরের সোনাপুর এলাকার আমির হোসেনের দুই ছেলে সাব্বির হোসেন, মোমেন @ টাইগার মোমেন (৩২), সুমন (২৮) এবং যাত্রামুড়া এলাকার মোজাম্মেল হকের ছেলে মোঃ রাব্বী (২৮)।

ঘটনাস্থলে পুলিশের উপস্থিতিতে আটককৃত দুজনই জানায়, কাঁচপুর সোনারপুর এলাকার হাজী আমির হোসেনের ছেলে শীর্ষ সন্ত্রাসী সাব্বির হোসেন মোমেনের নির্দেশে তারা ওই ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে লুটপাট করে।

টাইগার মোমেনের সহযোগী আটকের ব্যাপারে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, কাঁচপুরের লাভলী সিনেমা হল মার্কেট থেকে অস্ত্রসহ দুজন জনতার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। পরে সন্ত্রাসীদের হামলায় আহত দেলোয়ার হোসেন ৫জন কে আসামী করে মামলা দায়ের করেন। আটককৃত আসামীদের কে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park