1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পাবনার সাঁথিয়ায় ঢাকা-বগুড়া মহাসড়কে ট্রাক পিকআপ সংঘর্ষ ২জন নিহত

  • আপডেট : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ২৩৯ বার পঠিত

বেড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার সাঁথিয়া বগুড়া- মহাসড়কের আমাইকোলা নামক স্থানে ট্রাক পিকআপ ভ্যান সংঘর্ষে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।মঙ্গলবার ৪ঠা অক্টোবর ভোর ৫ ঘটিকার সময় সাঁথিয়া আমাইকোলা-সরিষা ব্রিজ সংলগ্ন মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা পাথর ভর্তি( ঢাকা মেট্রো ট ১৩-২৯২২) ট্রাকের পিছনে ভৈরব থেকে ছেড়ে আসা কয়েল ভর্তি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ম ৫১-২৯৪১)ধাক্কা দেয়।এলাকাবাসীর সূত্রে জানা যায়,যান্ত্রিক সমস্যার কারণে পাথর বোঝাই ট্রাক রাস্তার উপর দারিয়ে থাকায় ঘুমন্ত চোখে পিকআপ ভ্যান পিছন থেকে ধাক্কা দেয় সংঘর্ষের খবর পাওয়ার সাথে সাথে এলাকাবাসী পথচারী দৌড়ে উদ্ধার করে।এ ঘটনায় ঘটনাস্থলে পিকআপ ভ্যানের ড্রাইভার কিশোরগেঞ্জের ভৈরব থানার জগনাথাপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে সাগর মিয়া নিহত হয়।ঘটনাস্থল থেকে আহত অবস্থায় পিকআপ ভ্যানের হেলপার মনির মিয়াকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকেও মৃত্যু ঘোষণা করেন।সে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার তাঁতরাকান্দি গ্রামের জাহের মিয়ার ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park