1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

কেউ অপকর্ম করতে আসলে তাকে ধরে ফেলবেন : আইজিপি

  • আপডেট : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৩০৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, আমি নারায়ণগঞ্জে বহুবার এসেছি। এখানকার পরিবেশ ও আইন শৃঙ্খলা রক্ষার্থে যারা কাজ করছে তারা সুন্দর একটি পরিবেশ বজায় রেখেছে। আমরা যার যার অবস্থান থেকে নিজেদের দ্বায়িত্ব পালন করছি। সকল মহলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও সুন্দর ভাবে পালন করছি। প্রধানমন্ত্রী জঙ্গীবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছেন সে অনুযায়ী আমরা কাজ করে চলেছি। যার ফলে বাংলাদেশ সারাবিশ্বে একটি রোল মডেল হিসেবে নজির স্থাপন করেছে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে। তারপরেও কিছু দুষ্কৃতিকারী চক্র যখনই সুযোগ পায় তখনই একটি অঘটন ঘটানোর চেষ্টা করে। 

মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া পূজা মন্ডপ পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা সকল ধর্মের মানুষরা মিলে যে সাম্প্রদায়িক সম্প্রীতির সৃষ্টি করেছি সেই ঐতিহ্যকে তারা নষ্ট করতে চায়। আমি চাইনা আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য সৃষ্টি করেছি সেটা নষ্ট হোক। আজকে কিন্তু শেষ দিন। অপকর্মটা কখন করে, যখন আরতি শেষ করে সবাই আরাম করতে যায় তখনই তারা একটা অঘটন ঘটায়। এতে করে সারাদেশে একটি আতংকের সৃষ্টি হয়। এতে ধর্মীয় উৎসাহ উদ্দীপনা সেটা নষ্ট করে ফেলে। আজকে রাত ১২টা থেকে ভোর পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ, সবাই সর্তক থাকবেন। কেউ অপকর্ম করতে আসলে তাকে ধরে ফেলবেন আর যদি না পারেন তাহলে চিনে রাখবেন আমরা তাকে ধরবো।

এসময় আরো উপস্থিত ছিলেন,  ডিআইজি হায়দার, অতিরিক্ত ডিআইজি নুরুল ইসলাম,সাইদুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ,  নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু, এফবিসিসিআই এর পরিচালক ও  আমলাপাড়া সার্বজনীন পূজা মন্ডপের সভাপতি প্রবীর কুমার সাহা, সাধারণ সম্পাদক শ্যামল সাহা, নারায়ণগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, কৃষ্ণ আচার্য্য সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park